
গ্রিনল্যান্ড দখলের জন্য নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক শক্তি ব্যবহারের হুমকির পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট কড়া সতর্কবার্তা দিয়েছেন। আজ বুধবার ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন কখনোই তার সার্বভৌম সীমান্তে কোনো ধরনের হামলা সহ্য করবে না, তা সে যে দেশই হোক না কেন।’
তিনি আরও বলেন, ‘যদিও আমি বিশ্বাস করি না যে, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড আক্রমণ করবে। তবে আমরা এমন এক সময়ে আছি, যেখানে ক্ষমতাধরদের পক্ষে আইন।’
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ও পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সর্বশেষ গতকাল তিনি সামরিক শক্তি প্রয়োগের হুমকিও শুনিয়েছে। বিষয়টি আন্তর্জাতিক মহলে বেশ উদ্বেগ সৃষ্টি করেছে। তবে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেডে বলেন, ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং আমরা যুক্তরাষ্ট্রের অংশ হতে আগ্রহী নই।’ ডেনমার্কের নিয়ন্ত্রণ থেকেও গ্রিনল্যান্ড স্বাধীনতার দাবি জানান তিনি।
এদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনও ট্রাম্পের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলেছেন। তিনি বলেন, ‘আমরা ঘনিষ্ঠ মিত্র ও অর্থনৈতিক অংশীদার। আমাদের মধ্যে আর্থিক বিষয় নিয়ে লড়াই করা উচিত নয়।’
ট্রাম্প মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে, পানামা খাল ও গ্রিনল্যান্ড দখলে নিতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করতে পারেন তিনি। কারণ এই অঞ্চল দুটি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
মার-এ-লাগোতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা প্রশ্ন করেন, পানামা খাল ও গ্রিনল্যান্ডের দখল নিতে সামরিক বা অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হবে না—বিশ্বকে তিনি এমন আশ্বাস দেবেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমি এ নিয়ে নিশ্চয়তা দিতে পারি না। তবে এটুকু বলতে পারি, এগুলো (পানামা খাল ও গ্রিনল্যান্ড) আমাদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য দরকার।’
গ্রিনল্যান্ড কেনার প্রস্তাবে ডেনমার্ক রাজি না হলে তাদের ওপর শুল্ক আরোপের কথাও উল্লেখ করেন তিনি। তবে ডেনমার্ক আগেই জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির কোনো ইচ্ছা তাদের নেই।
অন্যদিকে পানামা খাল পুনর্দখলের হুমকির প্রতিবাদ জানিয়ে পানামার পররাষ্ট্রমন্ত্রী হাভিয়ের মার্তিনেজ-আচার বলেন, ‘পানামা খালের নিয়ন্ত্রণ শুধু পানামার হাতেই থাকবে।’

শিক্ষার মান বৃদ্ধি, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো এবং শিক্ষক-সংকট দূরীকরণের দাবিতে ফ্রান্সে শিক্ষার্থীদের দেশব্যাপী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভ, সড়ক অবরোধ ও সহিংসতার ঘটনায় দেশটির ৫ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি পাঠদান ব্যাহত হয়েছে এবং অন্তত চার শতাধিক স্কুল বন্ধ ঘোষণা...
২৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা থেকে বেঁচে গেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী ক্রিস্টা পাইক। স্থানীয় সময় গত বুধবার (৩০ সেপ্টেম্বর) দুই দফায় পেন্টোবারবিটাল প্রয়োগের পরও তাঁর মৃত্যু না হওয়ায় শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ শুক্রবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের সময় ৭ শতাধিক মানুষকে আটক করেছে দিল্লি পুলিশ। আটকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ, সঞ্জীব ঝা ও অতিশী মারলেনা। এ ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের
৫ ঘণ্টা আগে
ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) দেশজুড়ে চালানো স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দেওয়া নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে, এই পরিস্থিতিতে যে ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর...
৭ ঘণ্টা আগে