যুক্তরাজ্যের লন্ডনে হিথরো বিমানবন্দরে ভার্জিন আটলান্টিক জেট ও ব্রিটিশ এয়ারওয়েজের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবার এ সংঘর্ষে উড়োজাহাজ দুটির পাখা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
হিথরো যুক্তরাজ্যের ব্যস্ততম বিমানবন্দর। এই সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বিমানবন্দরের কার্যক্রমে কোনো ব্যাঘাতের খবর পাওয়া যায়নি।
ব্রিটিশ এয়ারওয়েজ এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের প্রকৌশল দল উড়োজাহাজগুলো পরীক্ষা করছে এবং যাত্রীদের ওপর এ ঘটনার প্রভাব সীমিত করতে একটি বিকল্প বিমান সরবরাহ করেছি।’
ভার্জিন আটলান্টিক বলেছে, এর যাত্রীশূন্য বোয়িং ৭৮৭–৯ বিমানটি ফ্লাইট শেষ করে এয়ারফিল্ডের অন্য অংশে নিয়ে যাওয়ার সময় তৃতীয় টার্মিনালে এ ঘটনাটি ঘটে।
ভার্জিন আটলান্টিকের মুখপাত্রকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ‘আমরা একটি পূর্ণ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছি এবং আমাদের প্রকৌশল দল উড়োজাহাজটি পরীক্ষা করছে। উড়োজাহাজটি আপাতত পরিষেবার আওতার বাইরে রাখা হয়েছে।’
হিথরো জানায়, এ ঘটনায় জরুরি সেবা ও দুই এয়ারলাইনসের সঙ্গে কাজ করছে তারা।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে