
চীনের বিজ্ঞানীরা দাবি করেছেন, তাঁরা এমন এক শক্তিশালী রাডার চিপ আবিষ্কার করেছেন, যা বিশ্বের অন্য যেকোনো রাডার চিপের চেয়ে শক্তিশালী। চীনের সেমিকন্ডাক্টর শিল্পের ওপর যুক্তরাষ্ট্রের ব্যাপক নিষেধাজ্ঞার মুখেও দেশটি এমন আবিষ্কারের দাবি করল। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পিয়ার রিভিউড জার্নাল রিসার্চ অ্যান্ড প্রোগ্রেস অব সলিড-স্টেট ইলেকট্রনিকসে প্রকাশিত নিবন্ধে চীনের বিজ্ঞানীরা দাবি করেছেন, তাঁদের আবিষ্কৃত চিপটি এমন শক্তিশালী রাডার সিগন্যাল উৎপন্ন করতে সক্ষম, যার সর্বোচ্চ ক্ষমতা ২ দশমিক ৪ কিলোওয়াট পর্যন্ত হতে পারে। এটি বিদ্যমান রাডার সিস্টেমের চিপেরে চেয়ে অন্তত এক থেকে দ্বিগুণ বেশি শক্তিশালী।
বিজ্ঞানীরা বলছেন, এই চিপ এমন শক্তিশালী রাডার তৈরি করতে সক্ষম হবে, যা সামরিক ক্ষেত্রে ব্যবহৃত এক্স-ব্যান্ড (সাধারণত যে তরঙ্গ সামরিক ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র, বিভিন্ন সামরিক যান এবং হুমকি খুঁজে বের করতে ব্যবহৃত হয়) তরঙ্গ খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে। এই চিপ ব্যবহার করলে এমন তরঙ্গ উৎপাদনের খরচও পড়বে কম।
পুরোনো চিপের সঙ্গে নতুন চিপের তুলনা করতে গিয়ে চায়না ইলেকট্রনিকস টেকনোলজি গ্রুপের জ্যেষ্ঠ প্রকৌশলী ও চিপ আবিষ্কারক দলের প্রধান হু ইয়ানশেং বলেন, ‘বিদ্যমান চিপ প্রযুক্তি অতি উচ্চশক্তির মাইক্রোওয়েভ সিস্টেমের চাহিদা মেটাতে পারে না তাদের শক্তির অপেক্ষাকৃত কম ঘনত্বের কারণে। কিন্তু নতুন চিপটি এই সমস্যার মোকাবিলা করেছে।’
বিজ্ঞানীরা বলেন, তাঁরা প্রত্যাশা করছেন যে নতুন প্রজন্মের অ্যাকটিভ ফ্রেজ অ্যারে রাডারের ক্ষমতা সর্বোচ্চ ৩০ মেগাওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে। এই শক্তিশালী রাডার সাড়ে ৪ হাজার কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে সক্ষম। তবে এমন রাডারকে কার্যকর করতে নতুন আবিষ্কৃত এক আঙুল পরিমাণ দৈর্ঘ্যের কয়েক হাজার চিপ লাগবে।
এর আগে চলতি বছরের জুনে চীন ঘোষণা দেয় তারা সাগরে যুদ্ধজাহাজে ব্যবহারের জন্য সবচেয়ে শক্তিশালী রাডার নির্মাণ করবে। নতুন এই চিপ আবিষ্কার চীনের এই উদ্যোগকে নিঃসন্দেহে আরও এগিয়ে নিয়ে যাবে।

নেপালের চিতওয়ান জেলার দেবঘাট বন এখন সাম্প্রতিক বন্যায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের অস্থায়ী কবরস্থানে পরিণত হয়েছে। চীন সীমান্তবর্তী রসুওয়া উপত্যকায় গত বুধবারের আকস্মিক বন্যায় ভেসে আসা শত শত মরদেহ সেখানে গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ...
৭ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির পাশাপাশি তছনছ হয়েছে বহু স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি নেপাল অংশে। এমন সংকটে দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেলে উদ্ধার অভিযানে সহায়তা দিতে পাঁচজন বিশেষজ্ঞ পাঠিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। নেপাল সরকারের অনুরোধে গতকাল শনিবার ওই দলকে
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গা-পদ্মা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। চুক্তিটি নবায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পানিসম্পদ, বন্দর ও শিল্প খাতের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
৮ ঘণ্টা আগে
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধার অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গুনমায়া বোহরা নামের ওই নারী প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর জীবিত উদ্ধার হন।
৯ ঘণ্টা আগে