টুইটার অ্যাকাউন্টে নিজের একটি নাচের ছবি পোস্ট সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন লিখেছেন, ‘নাচতে থাকুন’। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিনোর প্রতি সংহতি জানিয়ে তিনি এ ছবি পোস্ট করেছেন বলে জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি একটি পার্টিতে অংশ নিয়ে নাচগান করার ভিডিও ফাঁস হওয়ার পর বিরোধীদের রোষানলে পড়েন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন। তিনি ওই পার্টিতে মাদক সেবন করেছেন কি না, তা নিশ্চিত হতে তাঁকে মাদক পরীক্ষাও করতে হয়েছে।
হিলারি টুইটারে যে ছবি পোস্ট করেছেন, তা ২০১২ সালের। তখন তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কলম্বিয়া সফরে গিয়েছিলেন। ছবিতে দেখা যাচ্ছে, একটি ক্লাবে ভিড়ে মধ্যে তিনি হাসি মুখে নাচের ভঙ্গি করছেন। ওই পোস্টের নিচে তিনি লিখেছেন, নাচতে থাকো সান্না মারিন।
মারিন খুব দ্রুত এই পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে টুইট করেন, ‘আপনাকে ধন্যবাদ হিলারি ক্লিনটন।’ সেখানে একটি হার্টের ইমোজি দিয়েছেন তিনি।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নাচের ভিডিও ফাঁস হওয়ার পর অনেক সমালোচক বলেছেন, একজন প্রধানমন্ত্রী হিসেবে এমন আচরণ সঠিক নয়। কিন্তু এখন হিলারি ক্লিনটনসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ফিনিশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুষ্ঠানে নাচার অধিকারের পক্ষে কথা বলছেন।
৩৬ বছর বয়সী বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী সান্না মারিন বলেছেন, মাঝে মাঝে নিজের আগল খুলে ফেলা গুরুত্বপূর্ণ। আমি একজন মানুষ। আমারও মাঝে মাঝে এই কালো মেঘের মধ্যে আনন্দ, আলো ও মজা করতে ইচ্ছে হয়। আমি আমার দায়িত্ব (প্রধানমন্ত্রী হিসেবে) অবহেলা করে একটি দিনও নষ্ট করিনি।’
নাচের ভিডিও ফাঁস হওয়ার পর তিনি অবশ্য ক্ষমা চেয়েছেন।
৭৪ বছর বয়সী হিলারি ক্লিনটন বারাক ওবামার প্রেসিডেন্টের মেয়াদে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০১৬ সালে তিনি ডেমোক্রেটিক দল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছিলেন। ব্যাপক জনসমর্থন থাকার পরেও তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হয়েছেন।

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন বন্ধ, উপসাগরীয় দেশগুলোয় সতর্কতার অংশ হিসেবে তেল ও গ্যাস উৎপাদন বন্ধের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয়। জ্বালানি সংকটের জেরে ফিলিপাইন সরকার দেশটিতে কর্মদিবস সপ্তাহে ৪ দিনে নামিয়ে এনেছে।
২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলি জোটের যুদ্ধ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। ১৩ দিনের এই সংঘাতের প্রকৃতি পুরো বিশ্বব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা বলেছেন, বৈশ্বিক নিরাপত্তাব্যবস্থা ও অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অন্যান্য সংঘাতের তুলনায় অনেক বেশি বিস্তৃত।
৩ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘গোপন হাত’ ইরানকে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিলি জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানি বাহিনীর হামলার ধরনে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর কৌশলের
৫ ঘণ্টা আগে
আরবি শব্দ ‘আয়াতুল্লাহ’ অর্থ ‘আল্লাহর নিদর্শন’ বা ‘ঐশ্বরিক চিহ্ন’। দ্বাদশীয় শিয়া ইসলামে এটি একটি উচ্চতর ধর্মীয় পদবি, যা সাধারণত সেসব প্রবীণ আলেম বা পণ্ডিতদের জন্য সংরক্ষিত থাকে, যাঁরা কয়েক দশক ধরে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বা সেমিনারগুলোতে ইসলামি আইনশাস্ত্র এবং ধর্মতত্ত্ব নিয়ে অধ্যয়ন ও অধ্যাপনা করেছে
৬ ঘণ্টা আগে