পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেওয়ার দুই সপ্তাহ পেরোতেই আবারও তা বন্ধ করে দিল উত্তর কোরিয়া। এর আগে দীর্ঘ পাঁচ বছর পর গত ২০ ফেব্রুয়ারি দেশটিতে পশ্চিমা পর্যটকেরা প্রবেশের অনুমতি পেয়েছিলেন।
বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, ২০২০ সালের শুরুর দিকে করোনা মহামারির সময় সীমান্ত বন্ধ করে উত্তর কোরিয়া নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছিল। ২০২৪ সালে দেশটি শুধুমাত্র রুশ পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করেছিল। আর গত মাসে পশ্চিমা পর্যটকেরাও দেশটির পূর্বাঞ্চলীয় শহর রাসোনে প্রবেশের অনুমতি পেয়েছিল।
এবার বেশ কয়েকটি পর্যটন সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়ায় সফরের পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। পিয়ংইয়ং এই আকস্মিক সিদ্ধান্তের কোনো কারণ জানায়নি।
উত্তর কোরিয়ার সফরের আয়োজন করে ‘কেটিজি ট্যুরস’ নামে চীনের একটি পর্যটন সংস্থা। গতকাল বুধবার ফেসবুকে সংস্থাটি লিখেছে, ‘আমাদের কোরিয়ান অংশীদারদের কাছ থেকে খবর পেয়েছি, রাসোন এখন সবার জন্য বন্ধ। আমরা আপনাদের আরও তথ্য জানাব।’
এ ছাড়া ‘ইয়াং পাইওনিয়ার ট্যুরস’ এবং কোরীয় ট্যুরস নামে আরও দুটি সংস্থা উত্তর কোরিয়ায় সফর স্থগিতের ঘোষণা দিয়েছে। ‘ইয়াং পাইওনিয়ার ট্যুরস’ তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে—যারা এপ্রিল বা মে মাসে উত্তর কোরিয়া সফরের পরিকল্পনা করছেন, তাদের নতুন করে বিমানের টিকিট বুকিং না করাই ভালো, যতক্ষণ না আরও বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে।
জানা যায়, দীর্ঘ পাঁচ বছর পর গত ২০ ফেব্রুয়ারি প্রথমবারের মতো পশ্চিমা পর্যটকেরা রাসোনে প্রবেশ করেছিলেন। এই অঞ্চলটি উত্তর কোরিয়ার একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে পরিচিত।
ট্যুর অপারেটরেরা বিবিসিকে জানিয়েছেন, আগের সফরগুলোর তুলনায় এবার পর্যটকদের চলাচল আরও কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল। তাঁদের রাস্তা ঘুরে দেখার সুযোগ কম ছিল এবং স্থানীয়দের সঙ্গে কথা বলার সুযোগও সীমিত ছিল। উত্তর কোরিয়ায় পর্যটকেরা মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট সংযোগও পাননি।
একজন ট্যুর গাইড মত দিয়েছেন, তুলনামূলকভাবে ছোট ও সহজে নিয়ন্ত্রণযোগ্য একটি এলাকা বলেই হয়তো পর্যটকদের জন্য রাসোনকে খুলে দেওয়া হয়েছিল।
এদিকে চলতি সপ্তাহে ‘কোরীয় ট্যুরস’ ঘোষণা দিয়েছিল—পাঁচ বছর পর প্রথমবারের মতো তারা আন্তর্জাতিক পর্যটকদের পিয়ংইয়ং ম্যারাথনে অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ করছে। এই ম্যারাথন ৬ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন এটি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
২০১৯ সালে উত্তর কোরিয়ায় প্রায় ৩ লাখ ৫০ হাজার বিদেশি পর্যটক গিয়েছিলেন। তবে এর মধ্যে ৯০ ভাগই ছিলেন চীনা নাগরিক।

মলদোভা থেকে নরওয়ের রাজধানী অসলো যাওয়ার পথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি বিমান প্রায় একটি ড্রোনের আঘাতে পড়তে যাচ্ছিল বলে জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্তোরে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৬ মিনিট আগে
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরো মেয়াদের বাকি সময়জুড়ে, অর্থাৎ অন্তত আরও প্রায় আড়াই বছর সময় ধরে চলতে পারে। ব্যক্তিগতভাবে ট্রাম্পকে এই বিষয়ে সতর্ক করেছেন হোয়াইট হাউসের শীর্ষ কয়েকজন উপদেষ্টা। মার্কিন কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট...
৯ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরপরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হবে বলে তিনি মনে করেন। গতকাল বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হবে।’ তাঁর দাবি, ইরান ‘আর বেশি দিন টিকে থাকতে
২৭ মিনিট আগে
প্যারিসের একটি হোটেলে ক্ষুধার্ত এক পরিচারিকার আপেল খাওয়ার ঘটনা ১৯২৬ সালের অন্যতম চাঞ্চল্যকর হিরা চুরির রহস্য উন্মোচন করে দিয়েছিল। আপেলের এক কামড়েই তিনি খুঁজে পান ফ্রান্সের দুর্লভ ‘গ্রাঁ কঁদে’ হিরা—যে হিরাটি তখন ইউরোপজুড়ে পুলিশের তল্লাশির কেন্দ্রবিন্দুতে ছিল।
৯ ঘণ্টা আগে