
জাপানে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখা বিদেশিদের জন্য আগামী ১ অক্টোবর থেকে খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে। বিদেশি নাগরিকদের জন্য স্থায়ী আবাসন বা পারমানেন্ট রেসিডেন্স ও অন্যান্য রেসিডেন্সি প্রক্রিয়ার আবেদন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে স্থায়ী আবাসন আবেদনের ক্ষেত্রে। এই ফি ১০ হাজার ইয়েন (প্রায় ৮ হাজার টাকা) থেকে বাড়িয়ে দুই লাখ ইয়েন (প্রায় ১ লাখ ৫৫ হাজার) করা হয়েছে—যা আগের তুলনায় ১ হাজার ৯০০ শতাংশ বা ২০ গুণ বেশি।
ইমিগ্রেশন আইনে আনা পরিবর্তনের ভিত্তিতে গত মঙ্গলবার (২৫ আগস্ট) জাপানের মন্ত্রিসভায় এই নতুন ফি অনুমোদিত হয়। আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মগুলোর কারণে রেসিডেন্সি স্ট্যাটাস নবায়ন বা পরিবর্তনের খরচও অবস্থানের মেয়াদের ওপর ভিত্তি করে বাড়বে।
নতুন আইনে তিন মাস পর্যন্ত মেয়াদ বৃদ্ধি বা নবায়ন ফি করা হয়েছে ১০ হাজার ইয়েন (প্রায় ৮ হাজার টাকা), এক বছর মেয়াদের নবায়ন ফি করা হয়েছে ৩৩ হাজার ইয়েন (প্রায় ২৬ হাজার টাকা) ও তিন থেকে পাঁচ বছরের কম মেয়াদের নবায়ন ফি করা হয়েছে ৬৪ হাজার ইয়েন (প্রায় ৫০ হাজার টাকা)। এ ছাড়া পাঁচ বছর বা তার বেশি মেয়াদে নবায়ন ফি ধরা হয়েছে ৭৫ হাজার ইয়েন (প্রায় ৫৮ হাজার টাকা)।
উল্লেখ্য, জাপানে আগে রেসিডেন্সি স্ট্যাটাস নবায়ন বা পরিবর্তনের জন্য মেয়াদ-নির্বিশেষে ফ্ল্যাট ফি ছিল মাত্র ছয় হাজার ইয়েন বা প্রায় ৪ হাজার ৭০০ টাকা।
তবে যেসব বিদেশি নাগরিক আর্থিক বা মানবিক সংকটের মুখোমুখি, তাঁদের জন্য ফি ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, একক অভিভাবক হিসেবে জাপানি নাগরিকের সন্তান লালন-পালন করছেন—এমন ব্যক্তি বা স্বীকৃত শরণার্থী এবং চরম আর্থিক সংকটে থাকা আবেদনকারীদের জন্য ফি কমিয়ে স্থায়ী আবাসনের ক্ষেত্রে ২০ হাজার ইয়েন ও নবায়নের ক্ষেত্রে ১০ হাজার ইয়েন নির্ধারণ করা হয়েছে।
সম্প্রতি জাপান সরকার ইমিগ্রেশন ও স্থায়ী আবাসন-সংক্রান্ত নীতিমালায় কড়াকড়ি আরোপ করছে। ফলে, যাঁরা দেশটিতে দীর্ঘ মেয়াদে থাকার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য ১ অক্টোবরের এই সময়সীমা ও নতুন ফি-কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি

নেপাল-তিব্বত সীমান্তে চলতি সপ্তাহে ঘটে যাওয়া ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে কেবল নেপালেই নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫৪৭ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার নেপাল পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি...
৮ মিনিট আগে
নেপালে হিমবাহধসের পর সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় এক হাজার মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
১৬ মিনিট আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুই কর্মীর মৃত্যু হয়েছে। বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ফ্রাপোর্ট ও স্থানীয় জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। জার্মানির সবচেয়ে ব্যস্ত এই বিমানবন্দরের বিভিন্ন জায়গায় ও ভিন্ন ভিন্ন দায়িত্বে কাজ করা ছয় পুরুষ কর্মী ম্যালেরিয়ায় আক্
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ন্যাটোর কোনো দেশে হামলা চালাতে পারে, এমন আশঙ্কা নিয়ে তিনি মোটেও উদ্বিগ্ন নন। গতকাল বৃহস্পতিবার ফোনে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়া ন্যাটো দেশগুলোর ওপর হামলা চালাবে, এ নিয়ে তাঁর কোনো দুশ্চিন্তা নেই।
২ ঘণ্টা আগে