মালয়েশিয়ার কুয়ালালামপুর, সেলাঙ্গর এবং জহরের ছয়টি বিনোদনকেন্দ্রে ১২ অক্টোবর থেকে গতকাল রোববার পর্যন্ত অভিযানে ৩৮ বাংলাদেশি, পাকিস্তানিসহ ২০৭ বিদেশিকে আটক করেছে দেশটির পুলিশ।
মালয়েশিয়ার দ্য সান ডেইলি পত্রিকায় আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বুকিত আমান সিআইডি উপমহাপরিচালক (তদন্ত/আইন প্রণয়ন) দাতুক রুশদি মোহাম্মদ ইসা বলেন, ‘গতকাল জালান দাং ওয়াঙ্গির কমপ্লেক্স উইলায়াহের চারটি প্রাঙ্গণে অভিযান চালানোর সময় বিদেশিদের নিয়ন্ত্রিত বিনোদনকেন্দ্রেও অভিযান চালানো হয়।’
রুশদি বলেন, ‘চারটি ক্লাব থেকে বাংলাদেশি ও পাকিস্তানি মোট ৩৮ নাগরিককে আটক করেছে পুলিশ। এ ক্লাবগুলো এক বছর থেকে তিন মাসের মধ্যে চালু হয়েছিল।’
আজ সোমবার বুকিত আমানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুশদি বলেন, ‘বাংলাদেশিরা বিনোদনকেন্দ্রগুলোর ম্যানেজার, সহকারী ম্যানেজার এবং কর্মী হিসেবে কাজ করছিলেন। ১০ জন স্থানীয়সহ এর বেশির ভাগ খদ্দেরই ছিলেন বাংলাদেশি।’
এ ছাড়া ১২ অক্টোবরে জোহর বাহরুর তামান তাম্পোই ইন্দাহে বুকিত আমান সিআইডি অপরাধ দমন, জুয়া এবং সিক্রেট সোসাইটি বিভাগ (ডি৭) পৃথক এক অভিযান পরিচালনা করে। এ অভিযানে ৯৬ বিদেশি নাগরিককে আটক করে পুলিশ।
রুশদি সাংবাদিকদের বলেন, আটককৃত বিদেশিদের মধ্যে থাইল্যান্ড, লাওস ও ভিয়েতনামের নারী রয়েছেন। তাঁদের বয়স ১৯ থেকে ৫১ বছরের মধ্যে।
গত শনিবার সেরদাং ও সেলাঙ্গরে চালানো এক অভিযানে আপ্যায়ন-বিষয়ক কর্মকর্তা (জিআরও) হিসেবে কর্মরত ২০ থেকে ৪৪ বছর বয়সী ৭৩ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।
রুশদি আরও বলেন, বিনোদনকেন্দ্রগুলো উন্মুক্ত পানশালার ধাঁচে তৈরি। এতে কারাওকে সেন্টারও রয়েছে। এই বিনোদনকেন্দ্রগুলোতে ৮০০ থেকে ২ হাজার রিংগিতে এবং জিআরও প্যাকেজে প্রতি ঘণ্টায় জনপ্রতি ১০০ রিংগিতে রুম ভাড়া দেওয়া হয়। এ ছাড়া এই জায়গাগুলোতে ৫০ থেকে ৫০০ রিংগিত বকশিশের বিনিময়ে ফুলের মালা দেওয়া হয়।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় আট পুরুষ এবং সাত নারীর মূত্র পরীক্ষা করে কেটামিন মাদকের উপস্থিতি পাওয়া গেছে। রুশদি বলেন, ‘এ ছাড়া আমরা দালাল হিসেবে কর্মরত দুজন স্থানীয়কে আটক করেছি। ধারণা করা হচ্ছে, তাঁরা অন্ধকার জগতের নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।’

সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
৮ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানব পাচারকারীদের নৌকায় পাড়ি দেওয়া অন্তত ৫৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের ধারণা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে।
৮ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
৮ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা
৮ ঘণ্টা আগে