
ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের আকাশে একটি অত্যাধুনিক মার্কিন-ইসরায়েলি ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। আজ মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে তারা। ড্রোনটিকে ‘আগ্রাসী শত্রু’র সম্পদ হিসেবে বর্ণনা করে ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিট জানিয়েছে, ড্রোনটি ইরানের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করছিল।
আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম-এর প্রতিবেদন অনুযায়ী, ভূপাতিত ড্রোনটি নজরদারি এবং নিখুঁত হামলার জন্য পরিচিত বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোন। সামরিক জনসংযোগ কর্মকর্তারা জানিয়েছেন, এটি নিয়ে ইরান এ পর্যন্ত মোট ১৪৬টি শত্রু ড্রোন ধ্বংস করার রেকর্ড গড়ল। বিশেষজ্ঞরা বলছেন, একেকটি এমকিউ-৯ রিপার ড্রোনের নির্মাণ খরচ প্রায় ৩ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৩০ কোটি টাকার বেশি)।
ইরানের ইসনা নিউজ এজেন্সি জানিয়েছে, ড্রোন ভূপাতিত করার ঘটনার পাশাপাশি ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন-ইসরায়েলি বাহিনী। মারকাজি প্রদেশের মাহাল্লাত শহরে গত রাতে চালানো এক ভয়াবহ হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, মাহাল্লাত শহরের তিনটি আবাসিক ভবনে সরাসরি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ভবনগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় জঞ্জান শহরে অবস্থিত বিখ্যাত ধর্মীয় কেন্দ্র ‘আজম হুসাইনিয়া’-তেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি। হামলায় কেন্দ্রটির পবিত্র সোনালি গম্বুজ এবং একটি মিনার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তেহরান এবং ইসফাহানসহ ইরানের বিভিন্ন কৌশলগত স্থানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ড্রোন ভূপাতিত করার ঘটনাটি ইরানের সামরিক সক্ষমতার জানান দিলেও, আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক প্রাণহানি মধ্যপ্রাচ্যে এক বড় ধরনের যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।
ইরানি সামরিক কমান্ড জানিয়েছে, তাদের আকাশসীমা রক্ষায় তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এবং প্রতিটি হামলার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

ইসরায়েলি পার্লামেন্ট ‘নেসেট’ ফিলিস্তিনিদের জন্য একটি চরম বিতর্কিত ও বৈষম্যমূলক মৃত্যুদণ্ড আইন পাস করেছে। গতকাল সোমবার পাস হওয়া এই আইনের মাধ্যমে ফিলিস্তিনিদের লক্ষ্য করে মৃত্যুদণ্ডকে একটি ডিফল্ট বা স্বয়ংক্রিয় সাজা হিসেবে নির্ধারণ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
২০২৩ সালে চীনকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশে পরিণত হয় ১৪০ কোটির বেশি মানুষের দেশ ভারত। দিন পেরোলেই দেশটিতে শুরু হতে যাচ্ছে জনগণনা। দশ বছর পরপর অনুষ্ঠিত জনগণনাটি মূলত হওয়ার কথা ছিল ২০২১ সালে।
৩ ঘণ্টা আগে
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সম্মুখ যুদ্ধে আরও চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এদিকে ইসরায়েলি বিমান প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ।
৪ ঘণ্টা আগে
ইরান-আমেরিকা যুদ্ধের এক ভয়াবহ ও নেপথ্য দিক উন্মোচিত হয়েছে। দক্ষিণ ইরানে একটি স্পোর্টস হল এবং একটি স্কুলে আমেরিকার নবনির্মিত ‘প্রিসিশন স্ট্রাইক মিসাইল’ বা ‘প্রিজম’ (PrSM) আঘাত হেনেছে। দ্য নিউইয়র্ক টাইমসের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
৪ ঘণ্টা আগে