
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজের এক সপ্তাহ পর জানা গেল, জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি—উভয়েই প্রাণ হারিয়েছেন। লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করার পর আজ শনিবার (২৫ এপ্রিল) বৃষ্টির মৃত্যুর বিষয়টিও তাঁর পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে। এই জোড়া খুনের ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবুঘারবিয়েহকে (২৬) আটক করেছে স্থানীয় পুলিশ।
হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস গতকাল (২৪ এপ্রিল) এক সংবাদ ব্রিফিংয়ে জানায়, টাম্পা বে এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ওপর থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার মরদেহটি বিকৃত বা ক্ষতবিক্ষত অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে। জামিল ইউএসএফের ভূগোল, পরিবেশ ও নীতিনির্ধারণ বিভাগে পিএইচডি গবেষণারত ছিলেন।
লিমনের মরদেহ উদ্ধারের পর থেকেই নিখোঁজ নাহিদা বৃষ্টির পরিণতি নিয়ে চরম উৎকণ্ঠা ছিল। আজ সকালে বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত ফেসবুক পোস্টে তাঁর বোনের মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছেন, ‘আমার বোন আর আমাদের মাঝে নেই।’ তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত মার্কিন পুলিশ বৃষ্টির মরদেহ উদ্ধার বা তাঁর মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। নাহিদা একই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ জামিল লিমনের রুমমেট ২৬ বছর বয়সী হিশাম সালেহ আবুঘারবিয়েহকে আটক করেছে। হিশাম ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। গতকাল সকালে হিশামের বাড়িতে পুলিশি অভিযানের সময় তিনি নিজেকে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছিলেন, পরে সোয়াত টিমের সহায়তায় তাঁকে আটক করা হয়। হিশামের বিরুদ্ধে বর্তমানে মরদেহ গোপন করা, তথ্যপ্রমাণ লোপাট এবং সহিংসতার অভিযোগে তদন্ত চলছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুলিশের ধারণা, এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে নাহিদা বৃষ্টির ঘটনার আরও পরিষ্কার চিত্র পাওয়া যাবে।
লিমনের ভাই জুবায়ের আহমেদ এর আগে জানিয়েছিলেন, লিমনের পরিকল্পনা ছিল গবেষণার কাজ শেষে বাংলাদেশে ফিরে শিক্ষকতা করা। অন্যদিকে নাহিদা বৃষ্টিও অত্যন্ত মেধাবী গবেষক হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশের তদন্ত বর্তমানে হিশামের মোটিভ বা কেন এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা উদ্ঘাটনের ওপর গুরুত্ব দিচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং হিশামের জবানবন্দি থেকে কয়েক দিনের মধ্যে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে নতুন তিনটি পদ্ধতি যুক্ত করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, প্রাণঘাতী ইনজেকশনের ওষুধের স্বল্পতার কথা উল্লেখ করে গত শুক্রবার ট্রাম্প প্রশাসন ফায়ারিং স্কোয়াড (গুলি করে মারা), ইলেকট্রিক চেয়ার (বৈদ্যুতিক শক) এবং বিষাক্ত...
২ ঘণ্টা আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধাবস্থা নিরসনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন বিশ্ব কূটনীতির কেন্দ্রে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আজ শনিবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার সরাসরি শান্তি আলোচনা। হোয়াইট হাউস ও কূটনৈতিক...
৩ ঘণ্টা আগে
ইরানের ৩৪ কোটি ৪০ লাখ ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করার দাবি করছে ট্রাম্প প্রশাসন। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, তাঁর দপ্তর ‘ইরানের সঙ্গে সম্পৃক্ত একাধিক ডিজিটাল ওয়ালেটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে।’
৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মাঝে ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দিয়েছেন, তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের আরোপিত নৌ-অবরোধ এখন বৈশ্বিক রূপ নিয়েছে। তিনি অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে
৬ ঘণ্টা আগে