
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুর অঞ্চলের যমুনা নদীর তীরবর্তী ভাটপুরওয়া সামুহি গ্রামের জেন আলফা প্রজন্মের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্কুল ভবন নির্মাণের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে। স্কুলের বাইরে বসে অবস্থান নেয় তারা। নতুন স্কুল ভবন নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা এসে আশ্বাস না দেওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে প্রবেশ করবে না এবং অবস্থান থেকে উঠবে না বলে জানায় শিক্ষার্থীরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, স্কুল ভবন নির্মাণে দীর্ঘদিন ধরে কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। স্থানীয়রা জানিয়েছেন, বিষয়টি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছিল। তবে শিক্ষার্থীদের অভিযোগ, বারবার চেষ্টা করার পরও তাদের দাবির বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্কুলের প্রধান শিক্ষিকা প্রিয়াঙ্কা তিওয়ারি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে এবং স্কুলে প্রবেশ করতে বারবার অনুরোধ করেন। কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় থাকে এবং স্কুলের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যায়।
ঘটনাস্থলের দৃশ্যধারণ করা ভিডিও ও ছবিতে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে একসঙ্গে স্কুলের বাইরে বসে থাকতে দেখা যায়। বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীর হাতে জাতীয় পতাকাও ছিল।
মৌলিক শিক্ষা অবকাঠামোর দাবিতে স্কুলশিক্ষার্থীদের আন্দোলনের এটি আরেকটি ঘটনা। এর আগে হামিরপুরে প্রায় ৩০০ শিশু স্কুলে যাওয়ার জন্য ব্যবহারযোগ্য সড়কের দাবিতে ৬ কিলোমিটার হেঁটে কালেক্টরেট পর্যন্ত মিছিল করেছিল। লক্ষ্ণৌতে প্রায় ২৫০ জন ছাত্রী শিক্ষক -সংকট ও মৌলিক সুযোগ-সুবিধার দাবিতে বিক্ষোভ করেছিল। এ ছাড়া উন্নাওতেও শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পাওয়া গেছে। সেখানে ২০০ জনের বেশি শিক্ষার্থী সড়কে বসে মোহন-বাঙ্গারমাউ সড়ক অবরোধ করেছিল।
দিল্লিতে জেন-জি শিক্ষার্থীরা ধর্মঘটের মাধ্যমে নিজেদের দাবি ও ক্ষোভ প্রকাশ করে আসছে। অন্যদিকে, উত্তর প্রদেশে জেন আলফা প্রজন্মের শিক্ষার্থীরাও নিজেদের সমস্যার কথা জানাতে ক্রমেই সরাসরি রাস্তায় নেমে আসছে।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার নতুন প্রধান মোহসেন রেজাই প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলেছেন, তারা যদি তেহরানের অর্থনীতিকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগে যোগ দেয়, তাহলে তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে।
৮ মিনিট আগে
মার্ভেলের সুপার হিরো সিনেমায় অভিনয় করা ২০ জনের বেশি অভিনেতা আলোচিত ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতা মারওয়ান বারঘৌতির মুক্তির দাবিতে একটি আন্তর্জাতিক প্রচারে যোগ দিয়েছেন। গত শুক্রবার ‘ফ্রিমারওয়াননাও’ নামের একটি গোষ্ঠী তাদের ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানিয়েছে।
৩৭ মিনিট আগে
কানাডা যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দেওয়ার পর এর জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে গতকাল শনিবার জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এর আগে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেঙে যায়।
১ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন রাশিয়ার অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দিয়েছে। তাঁর হুঁশিয়ারি, এর জবাবে রাশিয়া ইউক্রেনের ‘সবচেয়ে স্পর্শকাতর অর্থনৈতিক খাতগুলোতে’ হামলা চালাবে।
১ ঘণ্টা আগে