
অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো। এ অপরাধে বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল বৃহস্পতিবার এ রায় দিয়েছেন আদালত। বলসোনারোর পাশাপাশি সাবেক মন্ত্রী ও সামরিক প্রধানেরাসহ আরও সাতজন এ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, কোর্টের পাঁচ বিচারপতির চারজন এই দণ্ড দেন। ২০২২ সালে নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রসহ পাঁচটি অভিযোগের সব কটিতে বলসোনারোকে দোষী সাব্যস্ত করেন চার বিচারপতি। বাকি একজন তাঁকে খালাসের পক্ষে যুক্তি দেন।
২৭ বছরের কারাদণ্ড হওয়ায় ৭০ বছর বয়সী এই নেতার বাকি জীবনের পুরোটাই কারাগারে কাটাতে হবে বলে মনে করা হচ্ছে। এখনো তিনি গৃহবন্দী রয়েছেন। সেনবাহিনীর সাবেক এই ক্যাপ্টেন দাবি করেছেন, তিনি রাজনৈতিক দমন-পীড়নের শিকার।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ডানপন্থী সাবেক এই প্রেসিডেন্টের সাজার ফলে ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের আরও টানাপোড়েন তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বলসোনারোর দোষী সাব্যস্ত হওয়ার ঘটনায় তিনি বিস্মিত এবং খুবই অসন্তুষ্ট।
এর আগে গত ৯ জুলাই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি ব্রাজিলের ওপর কড়া শুল্ক আরোপ করতে চান। কারণ হিসেবে বলেন, ব্রাজিলে তাঁর কট্টর ডানপন্থী মিত্র ও সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়রানি করা হচ্ছে। এরপর ব্রাজিলের কিছু পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প।
বলসোনারো ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন।

যুদ্ধ থামাতে চলতি সপ্তাহে ইরানি কর্মকর্তারা যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শর্তের তালিকা তুলে ধরেন, সেখানে একটি নতুন দাবি যোগ হয়—হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব স্বীকৃতি দিতে হবে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় পাঁচ ভাগের এক ভাগ সাধারণত যে সরু জলপথ দিয়ে
২ মিনিট আগে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবকের মৃত্যু এবং তাঁকে নির্যাতনের ঘটনা পারস্য উপসাগরীয় দ্বীপরাষ্ট্র বাহরাইনে ব্যাপক বিক্ষোভ–প্রতিবাদের জন্ম দিয়েছে। নিহত ওই যুবক মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে তেহরানের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় তাঁকে আটক করা হয়।
৪০ মিনিট আগে
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্প্রতি উচ্চ-ক্ষমতাসম্পন্ন সলিড-ফুয়েল রকেট ইঞ্জিনের একটি সফল স্থল পরীক্ষা প্রত্যক্ষ করেছেন। কার্বন-ফাইবার উপকরণের সাহায্যে তৈরি এই ইঞ্জিনটি দেশটির কৌশলগত আঘাত হানার ক্ষমতাকে আমূল বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির সতর্ক করে বলেছেন, ক্রমবর্ধমান অপারেশনাল চাপ এবং তীব্র জনবল সংকটের কারণে দেশটির সেনাবাহিনী আপনাআপনি ‘ভেঙে পড়ার পথে’ রয়েছে। চলতি সপ্তাহে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তিনি এই সতর্কবার্তা দেন।
৪ ঘণ্টা আগে