
ভারতের পুনে শহরে পুলিশি তৎপরতায় উদ্ধার হলেন দুই বাংলাদেশি তরুণী। উদ্ধারের আগে এদের মধ্যে একজন সরাসরি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে জানিয়েছিলেন, শহরের কাত্রজ এলাকায় তাঁকে জোর করে আটকে রাখা হয়েছে। পরে দ্রুত পদক্ষেপে পুলিশ সেখানে পৌঁছায় এবং সেখান থেকে পাওয়া সূত্রে আম্বেগাঁও-পাঠার এলাকায় আরও এক বাংলাদেশি তরুণীকে উদ্ধার করে। উদ্ধার হওয়া দুজনের বয়স যথাক্রমে ২২ ও ২০ বছর।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে—দুজনকেই ‘বিউটি পারলারের চাকরি’ দেওয়ার প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয়। পরে তাঁদের দেহ ব্যবসার চক্রে ফাঁসিয়ে দেওয়া হয়। এই ঘটনায় পুনের ধনকাওয়াদি এলাকার বাসিন্দা রজু পাটিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে এবং এই পাচারচক্রের সঙ্গে জড়িত বলে সন্দেহে তাঁর স্ত্রীকেও খোঁজা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মামলাটি ‘অবৈধ পাচার প্রতিরোধ আইন’ (পিআইটিএ) এর অধীনে দায়ের করা হয়েছে। সীমান্ত পেরিয়ে কাদের মাধ্যমে দুই বাংলাদেশি তরুণীকে ভারতে পাচার করা হয়েছে, তা খুঁজে বের করাই এখন তদন্তের মূল লক্ষ্য। বর্তমানে উদ্ধার হওয়া দুই তরুণীর স্বাস্থ্য পরীক্ষা, মানসিক সহায়তা এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ ইন্সপেক্টর স্বপ্নিল পাটিল ও সিনিয়র ইন্সপেক্টর রাহুলকুমার খিলারে। তাঁরা স্বল্প সময়ের মধ্যেই দুটি উদ্ধার অভিযান সম্পন্ন করেন।
কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনাই শুধু নয়—গত কয়েক মাসে বুধওয়ার পেথ, কাত্রজ ও আম্বেগাঁও এলাকায় একই ধরনের পাচারের ঘটনা ধরা পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভুয়া চাকরির বিজ্ঞাপন, অননুমোদিত এজেন্ট এবং স্থানীয় দালালদের যোগসাজশে গড়ে উঠছে এই নেটওয়ার্ক।
পুলিশ এই আন্তসীমান্ত পাচারচক্রের শিকড় চিহ্নিত করতে চায় এবং ভবিষ্যতে যেন আর কেউ এমন প্রতারণার ফাঁদে না পড়ে, তা নিশ্চিত করতে চায়।

পাকিস্তানের করাচির সোলজার বাজার এলাকায় এক আবাসিক ভবনের একাংশ ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ১১ জন। উদ্ধারকারী সংস্থাগুলোর মতে, সন্দেহভাজন গ্যাস বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ মিনিট আগে
যুক্তরাজ্য সরকার তাদের অধীনে থাকা চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছে। তবে এই পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তাঁর প্রশাসনের পররাষ্ট্র দপ্তর চুক্তিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ারও তিনি এই কড়া অবস্থান ব্যক্ত করেছেন।
১ ঘণ্টা আগে
বোর্ড অব পিসের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে বোর্ড অব পিসের উদ্বোধনী বৈঠকের আয়োজন করবেন। একই সঙ্গে সদস্যদেশগুলোর প্রতিনিধিদের একত্র করে তিনি গাজার পুনর্গঠনের কৌশল ও অর্থায়ন ঘোষণা করবেন।
১ ঘণ্টা আগে
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এখন অপেক্ষা কেবল যুক্তরাষ্ট্রের সবুজসংকেতের। গতকাল বুধবার গভীর রাতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন-কান। খবর তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদোলুর।
২ ঘণ্টা আগে