
পশ্চিমা দেশগুলোতে আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণ বেশ প্রচলিত। তাই স্পার্ম ডোনেশন বা শুক্রাণু দান করাও হয়ে উঠেছে সাধারণ ঘটনা। এবার বিশেষ এই পদ্ধতিতে সন্তান জন্মদানই কাল হলো ৬৭ পরিবারের। শুক্রাণু দাতার শরীরে বিরল জিনগত সমস্যার কারণে ক্যানসারের ঝুঁকিতে রয়েছে ৬৭ শিশু। এরই মধ্যে ১০ শিশুর শরীরে ক্যানসার ধরাও পড়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০০৮ থেকে ২০২৫ সালের মধ্যে একই দাতার শুক্রাণু থেকে জন্ম হয়েছে ৬৭টি শিশুর। জিনগত ত্রুটির বিষয়ে জানা ছিল না ওই দাতার কিংবা সংশ্লিষ্ট ক্লিনিকের। কারণ, সাধারণ জেনেটিক স্ক্রিনিংয়ের মাধ্যমে এটি শনাক্ত করাও সম্ভব নয়। পরে, এই দাতার শুক্রাণু থেকে জন্ম নেওয়া দুই শিশুর জিনে টিপি ৫৩ নামের একটি মিউটেশন ধরা পড়ে। এই মিউটেশনের কারণে জীবনের কোনো এক সময় বিভিন্ন ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়, যেমন—রক্তের ক্যানসার বা লিম্ফোমা।
পরে, ওই দুই পরিবার আইভিএফ ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। তদন্তে বেরিয়ে আসে দাতার জিনগত সমস্যার বিষয়টি। পরে, ইউরোপীয় স্পার্ম ব্যাংক নিশ্চিত করেছে, ওই দাতার শুক্রাণু ব্যবহার করে অন্তত ৬৭টি শিশুর জন্ম হয়েছে। যদিও প্রতিষ্ঠানটির নীতি অনুযায়ী, দাতার শুক্রাণু থেকে সন্তান জন্মের তথ্য গোপন রাখা হয়। তবে, এই ঘটনায় তারা সেই নিয়ম কিছুটা শিথিল করেছে। যেসব ক্লিনিক এই দাতার শুক্রাণু গ্রহণ করেছিল, তাদের সবাইকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে বলেও জানিয়েছে তারা।
এরপর থেকেই সব শিশুকে নিবিড় পর্যবেক্ষণে রাখা শুরু হয়। ৬৭ শিশুর মধ্যে ২৩টি শিশুর শরীরে টিপি ৫৩ মিউটেশন পাওয়া গেছে। যেসব শিশুর দেহে এই জিন পাওয়া গেছে, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে—যেমন সারা শরীরের এমআরআই, মস্তিষ্ক, স্তন ও তলপেটের আলট্রাসাউন্ড। যদি তারা ক্যানসারে আক্রান্ত হয় তাহলে এসব পরীক্ষার মাধ্যমে আগেভাগে শনাক্ত হবে, এতে চিকিৎসাও দ্রুত শুরু করা যাবে।
ফ্রান্সের রোয়াঁ বিশ্ববিদ্যালয় হাসপাতালের জীববিজ্ঞানী ড. এডউইজ কাসপার বলেন, ‘একজন শুক্রাণুদাতার মাধ্যমে সর্বোচ্চ কতটি শিশুর জন্ম দেওয়া যাবে—ইউরোপজুড়ে তার সীমা নির্দিষ্ট করে দেওয়া দরকার। আমি বলছি না যে সব দাতার জিনোম পরীক্ষা করতে হবে। কিন্তু যদি কারও কোনো ত্রুটি থাকে তাহলে জিনগত রোগ ছড়িয়ে পড়ার অস্বাভাবিক উদাহরণ তৈরি হবে। তেমনই এক ঘটনার সাক্ষী হলাম আমরা। ইউরোপে প্রত্যেক পুরুষের তো ৭৫টি সন্তান থাকে না!’

আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবকের ব্যক্তির মৃত্যু এবং তাঁকে নির্যাতনের ঘটনা পারস্য উপসাগরীয় দ্বীপরাষ্ট্র বাহরাইনে ব্যাপক বিক্ষোভ–প্রতিবাদের জন্ম দিয়েছে। নিহত ওই মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে তেহরানের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় তাঁকে আটক করা হয়। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রা
৫ মিনিট আগে
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্প্রতি উচ্চ-ক্ষমতাসম্পন্ন সলিড-ফুয়েল রকেট ইঞ্জিনের একটি সফল স্থল পরীক্ষা প্রত্যক্ষ করেছেন। কার্বন-ফাইবার উপকরণের সাহায্যে তৈরি এই ইঞ্জিনটি দেশটির কৌশলগত আঘাত হানার ক্ষমতাকে আমূল বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির সতর্ক করে বলেছেন, ক্রমবর্ধমান অপারেশনাল চাপ এবং তীব্র জনবল সংকটের কারণে দেশটির সেনাবাহিনী আপনাআপনি ‘ভেঙে পড়ার পথে’ রয়েছে। চলতি সপ্তাহে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তিনি এই সতর্কবার্তা দেন।
৩ ঘণ্টা আগে
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বড়বাঁকিতে এক ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ২৫ বছর বয়সী এক আইসক্রিম বিক্রেতাকে প্রকাশ্যেই শিরশ্ছেদ করা হয়। হত্যার পর অভিযুক্ত ব্যক্তি বিচ্ছিন্ন মাথাটি সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ফিরে স্বাভাবিকভাবে রান্না শুরু করেন, যেন কিছুই ঘটেনি।
৪ ঘণ্টা আগে