
অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে এক অভাবনীয় সাহসিকতার গল্প রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। মাত্র ১৩ বছর বয়সী এক কিশোর উত্তাল সমুদ্রে টানা কয়েক ঘণ্টা সাঁতার কেটে নিজের মা ও দুই ভাই-বোনের প্রাণ বাঁচিয়েছে। তার এই প্রচেষ্টাকে উদ্ধারকারী সংস্থা ‘অতিমানবীয়’ সাহস হিসেবে আখ্যা দিয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিবিসি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত শুক্রবার, পশ্চিম অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের জিওগ্রাফ বে এলাকায়। ওই দিন কিশোরটি তার ৪৭ বছর বয়সী মা, ১২ বছরের ভাই, ৮ বছরের বোনসহ প্যাডলবোর্ড ও কায়াক নিয়ে সমুদ্রে নেমেছিল। কিন্তু হঠাৎ শক্তিশালী বাতাস বইতে শুরু করলে তাদের ভাসমান যানগুলো দিগ্ভ্রান্ত হয়ে পড়ে এবং পরিবারটি তীরে ফিরতে না পেরে গভীর সমুদ্রে ভেসে যেতে থাকে।
পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে ১৩ বছরের ওই কিশোর তীরে ফিরে সাহায্য নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। শুরুতে সে কায়াক নিয়ে এগোনোর চেষ্টা করলেও মাঝপথে সেটিতে পানি ঢুকে পড়ে। পরে বাধ্য হয়ে সে কায়াক ছেড়ে দিয়ে প্রায় চার কিলোমিটার সাঁতরে তীরে পৌঁছায়।
ন্যাচারালিস্ট ভলান্টিয়ার মেরিন রেসকিউ গ্রুপের কমান্ডার পল ব্রেসল্যান্ড এবিসি নিউজকে জানিয়েছেন, কিশোরটি প্রথম দুই ঘণ্টা লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটে। কিন্তু পরে সে বুঝতে পারে, লাইফ জ্যাকেটের কারণে তার গতি কমে যাচ্ছে। তখন সে সেটি খুলে ফেলে এবং আরও দুই ঘণ্টা লাইফ জ্যাকেট ছাড়াই সাঁতার কেটে অবশেষে তীরে পৌঁছায়।
স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে সে উদ্ধারকারী সংস্থাকে খবর দিতে সক্ষম হয়। এরপর কুইন্ডালাপ বিচ এলাকা থেকে ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় রাত সাড়ে আটটার দিকে একটি উদ্ধারকারী হেলিকপ্টার সমুদ্রের প্রায় ১৪ কিলোমিটার দূরে ভাসমান একটি প্যাডলবোর্ড আঁকড়ে ধরে থাকা মা ও দুই শিশুকে শনাক্ত করে। পরে একটি স্বেচ্ছাসেবী উদ্ধারকারী নৌযান তাদের নিরাপদে তীরে ফিরিয়ে আনে।
পুলিশ কর্মকর্তা জেমস ব্র্যাডলি বলেন, এই ঘটনা প্রমাণ করে, সমুদ্রের অবস্থা কত দ্রুত বিপজ্জনক হয়ে উঠতে পারে। তিনি জানান, তিনজনই লাইফ জ্যাকেট পরেছিলেন বলেই তারা দীর্ঘ সময় বেঁচে থাকতে পেরেছেন। পাশাপাশি ১৩ বছরের কিশোরটির সাহস ও দৃঢ়তার প্রশংসা করে বলেন, তার সিদ্ধান্তই শেষ পর্যন্ত পরিবারের প্রাণ বাঁচিয়েছে। উদ্ধারের পর পরিবারটির সবাইকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরে তারা সুস্থ হয়ে বাড়ি ফেরেন এবং উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানান।

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তিতে সম্মতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলোচনার পর ট্রাম্প জানান, এই চুক্তির আওতায় ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামানো হবে।
৪ ঘণ্টা আগে
মার্কিন বিচার বিভাগ ‘এপস্টাইন ফাইলস’ নামে পরিচিত বিপুলসংখ্যক নথি প্রকাশ করেছে। এসব ফাইল জেফরি এপস্টেইনের যৌন নির্যাতন ও শিশু পাচারের অভিযোগের তদন্তের সঙ্গে যুক্ত। ফাইলগুলোতে তাঁর প্রেমিকা গিলেইন ম্যাক্সওয়েলের ভূমিকাও বিশেষভাবে উঠে এসেছে।
৫ ঘণ্টা আগে
নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেত্তে-মারিত আবারও এক গুরুতর বিতর্কের মুখে পড়েছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি জেফরি এপস্টেইন–সংক্রান্ত যে নথিগুলো অবমুক্ত করেছে, সেগুলোতে দেখা যাচ্ছে—বহু বছর ধরে এপস্টেইনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল নরওয়ের এই হবু রানির।
৮ ঘণ্টা আগে
মার্কিন অর্থলগ্নিকারক কুখ্যাত জেফ্রি এপস্টেইনকে ঘিরে নতুন করে ফাঁস হওয়া কিছু নথিতে বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে। এসব নথিতে দাবি করা হয়েছে, ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কার কাবা শরিফের গিলাফ বা আবরণী কাপড় (কিসওয়া) সংগ্রহ করে তা এপস্টেইনের কাছে পাঠানো হয়েছিল।
১০ ঘণ্টা আগে