সেনেগালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরেছেন ক্ষমতাসীন জোটের প্রার্থী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদু বা। স্থানীয় সময় গতকাল রোববারের নির্বাচনের ফলে দেখা গেছে, বিরোধী প্রার্থী বাসিরু দিওমায়ে দিয়াখার ফায়ে জয় পেয়েছেন। আজ সোমবার এক বিবৃতিতে আমাদু বা তার প্রতিদ্বন্দ্বী বাসিরু দিওমায়ে দিয়াখার ফায়েকে অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করেছেন।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। বলা হয়েছে, বিরোধী প্রার্থীর এই বিজয় পশ্চিম আফ্রিকার দেশটিতে উচ্চ বেকারত্ব ও শাসন সম্পর্কে তরুণ-যুবকদের ব্যাপক হতাশার প্রতিফলন। জনপ্রিয় বিরোধী নেতা উসমান সোনকোর সমর্থিত ফায়ে তার নির্বাচনী প্রচারণায় সেনেগালকে সরকারি দুর্নীতি থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
গত বছরের শেষ পর্যন্ত নির্বাচন বানচাল করার চেষ্টা করে গেছেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল। কয়েক মাসের অনিশ্চয়তা ও অস্থিরতার পরে গত রোববার অনুষ্ঠিত হয় এই নির্বাচন। নির্বাচনের দাবিতে হওয়া বিক্ষোভগুলোতে কেঁপে উঠেছিল স্থিতিশীল গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত সেনেগাল।
রোববারের ভোট অনেকাংশেই শান্তিপূর্ণ ছিল বলে জানান পর্যবেক্ষকেরা। ভোটার উপস্থিতিও ছিল বেশি। এই সপ্তাহের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হতে পারে।
প্রায় ১ কোটি ৭০ লাখ জনসংখ্যার দেশটিতে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছিল প্রায় ৭০ লাখ ভোটার। নির্বাচনের প্রথম রাউন্ডে কোনো প্রার্থীকে জয়ী হতে হলে তাঁকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে। প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় ভোট দ্বিতীয় দফায় গড়াতে পারে।
বিশ্লেষকেরা বলছেন, দ্বিতীয় রাউন্ডেও লড়াই হবে বিরোধী প্রার্থী বাসিরু দিওমায়ে ফায়ে এবং শাসক দলের প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী আমাদু বার মধ্যে।
ছয় দশকেরও বেশি আগে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এটি সেনেগালের চতুর্থ গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর। প্রেসিডেন্ট ম্যাকি সাল নির্বাচন বিলম্বিত করার চেষ্টার পর প্রাথমিকভাবে নির্ধারিত সময়ের এক মাস পরে অনুষ্ঠিত হলো এই নির্বাচন। আগামী ২ এপ্রিল মেয়াদ শেষ হলে ম্যাকি সাল পদত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।

পশ্চিমতীরে প্রত্নতত্ত্ব এখন শুধু অতীত খোঁজার বিজ্ঞান নয়—এটি হয়ে উঠেছে গভীর রাজনৈতিক বিতর্কের একটি ক্ষেত্র। পশ্চিমতীর অঞ্চলের নানা খননকাজ ঘিরে ইতিহাস, পরিচয় ও ভূখণ্ডের দাবি নিয়ে তীব্র মতবিরোধ দেখা যাচ্ছে।
১০ মিনিট আগে
গালিবাফ বলেন, ‘আপনার বেপরোয়া পদক্ষেপগুলো প্রতিটি মার্কিন পরিবারের জন্য যুক্তরাষ্ট্রকে একটি “জীবন্ত নরকে” পরিণত করছে। আপনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশ অনুসরণ করায় আমাদের পুরো অঞ্চল এখন পুড়ে ছাই হওয়ার পথে।’
২৯ মিনিট আগে
মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, তিনি ২৪ ঘণ্টারও বেশি সময় একা পাহাড়ে লুকিয়ে ছিলেন। তাঁর কাছে একটি হ্যান্ডগান ছিল। তিনি পাহাড়ের একটি ফাঁকে আশ্রয় নেন এবং প্রায় ৭ হাজার ফুট (২ হাজার মিটার) উচ্চতার একটি রিজ লাইনে (শৈলরেখা) ওঠেন।
১ ঘণ্টা আগে
মার্কিন সুপারমডেল জিজি হাদিদ সম্প্রতি বহুল আলোচিত জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথিতে নিজের নাম উঠে আসা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, বিষয়টি জেনে তিনি ‘অত্যন্ত ঘৃণিত ও অসুস্থ বোধ’ করেছেন।
২ ঘণ্টা আগে