
শীত আসার সঙ্গে সঙ্গে বাড়ে ত্বকের বিভিন্ন সমস্যা। এই মৌসুমে মানবদেহের ত্বকের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ; বিশেষ করে ডায়াবেটিস, কিডনি ও থাইরয়েডের রোগীদের অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন।
শীতকালে সাধারণত ত্বক শুষ্ক হয়ে যায় এবং কারণ ছাড়াই চুলকানি শুরু হতে পারে। ঠোঁট ও পায়ের চামড়া ফেটে গিয়ে ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে।
এ সময় খুশকির সমস্যা বাড়ে। স্ক্যাবিস এবং অ্যালার্জিজনিত রোগের প্রকোপও বেড়ে যায়।
পুরোনো উলের পোশাক, বিভিন্ন ক্রিম, লোশন ব্যবহারে ত্বকে প্রদাহ দেখা দিতে পারে। বিশেষত ডায়াবেটিস, ক্রনিক কিডনি রোগ ও থাইরয়েডের রোগীদের ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায় এবং চুলকানির তীব্রতা বেশি থাকে।
শীতে ত্বকে যে ধরনের সমস্যা হয়
এ ছাড়া বিভিন্ন ক্রনিক ডিজিজ; যেমন ডায়াবেটিস, ক্রনিক কিডনি রোগ, থাইরয়েডের রোগে বেশি মাত্রায় ত্বক শুষ্ক হওয়া এবং চুলকানি হওয়া।
শীতে ত্বকের সমস্যা থেকে মুক্তির উপায়
সাধারণ কিছু নিয়মকানুন মেনে চললে শীতে ত্বকের সুরক্ষা সম্ভব। বিশেষ করে যাঁরা বিভিন্ন অ্যালার্জি এবং ক্রনিক ডিজিজ; যেমন ডায়াবেটিস, ক্রনিক কিডনি রোগ, থাইরয়েডের রোগে ভুগছে; তাদের বিশেষভাবে সতর্ক থাকাসহ ত্বকের যত্ন নিতে হবে।
লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, সিনিয়র কনসালট্যান্ট, আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা।

হাম রোগ মহামারি আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, টিকা সংগ্রহে জরুরি ভিত্তিতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং দ্রুত টিকা আনার প্রক্রিয়া চলছে। পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে আইসিইউ সুবিধা চালু ও সম্প্রসারণের উদ্যোগ...
১৭ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘১১ দিনে ৩৩ জন শিশু মারা গেছে, অথচ ভেন্টিলেটরের সংকটের বিষয়টি আগে জানানো হয়নি। আমি ফোন করার পরও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে। পরে প্রতিবেদনে...
১৭ ঘণ্টা আগে
দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোর ফাইল পর্যালোচনা করে গুরুতর অনিয়মের চিত্র তুলে ধরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। আজ শনিবার ছুটির দিনেও দুপুরে সচিবালয়ে গিয়ে নিজ দপ্তরে বসে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “কিছু প্রতিষ্ঠান ‘শিক্ষাপ্রতিষ্ঠানের’ পরিবর্তে ‘ব্যবসায়িক প্রতিষ্ঠানের’...
১৮ ঘণ্টা আগে
চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বড় বিপ্লব ছিল অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের আবিষ্কার। একসময় যে সামান্য সংক্রমণে মানুষ মৃত্যুবরণ করত, এই ওষুধগুলো তা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল। কিন্তু আজ সেই আশীর্বাদই অভিশাপে পরিণত হতে চলেছে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কিংবা এএমআর বা ওষুধের....
১ দিন আগে