Ajker Patrika

ফ্যাক্টচেক /ছিনতাইয়ের নতুন কৌশল ‘ইলেকট্রিক শক’, দাবিতে ছড়ানো ভিডিওটি স্ক্রিপ্টেড

ফ্যাক্টচেক ডেস্ক
ছিনতাইয়ের নতুন কৌশল ‘ইলেকট্রিক শক’, দাবিতে ছড়ানো ভিডিওটি স্ক্রিপ্টেড
‘ইলেকট্রিক শক’ দিয়ে ছিনতাইয়ের দাবিতে ছড়ানো ভিডিও। ছবি: স্ক্রিনশট

ছিনতাইয়ের নতুন কৌশল ‘ইলেকট্রিক শক’—এমন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া পোস্টগুলোর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অনেক ব্যবহারকারী ভিডিওটিকে বাস্তবে ঘটা ছিনতাইয়ের ঘটনা মনে করে আতঙ্ক ও উদ্বেগ প্রকাশ করেছেন।

আলোচিত দাবিতে ভাইরাল কয়েকটি পোস্ট রয়েছে এখানে, এখানে, এখানেএবং এখানে।

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রচারিত ভিডিওতে রাস্তার পাশে পিঠে ব্যাগ নিয়ে এক যুবককে ফোনে কথা বলতে দেখা যায়। এ সময় পেছন থেকে এক ছেলে এসে তাঁর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে ছেলেটি সুযোগ বুঝে যুবকের ঘাড়ে তরলজাতীয় কিছু ছিটিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই যুবকটি ঘাড়ে অস্বস্তি ও চুলকানি বোধ করতে থাকেন এবং ব্যাগটি পাশে রেখে ঘাড় চুলকাতে শুরু করেন। সেই সুযোগে ছেলেটি ব্যাগ ও পকেটে থাকা মোবাইল ফোন নিয়ে চলে যায়।

দাবির সত্যতা যাচাইয়ে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন ঘটনার সত্যতা পাওয়া যায়নি।

ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম ধরে অনুসন্ধানে ‘The Ghumakkad’ নামে একটি ফেসবুক পেজে গত ৬ অক্টোবর শেয়ার করা মূল ভিডিওপাওয়া যায়। হিন্দি ভাষায় শেয়ার করা ওই ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, ‘মনোযোগ দিয়ে দেখুন, এই ছেলেটি কী করল!’। ৩ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওটির প্রথম ১ মিনিট ১৩ সেকেন্ডের সঙ্গে সাম্প্রতিক ছড়ানো ভিডিওটির হুবহু মিল রয়েছে।

এ ছাড়া ভিডিওর ভেতরে হিন্দি ভাষায় লেখা রয়েছে—‘টাকা চাইতে আসা ছেলেটির সঙ্গে এই ব্যক্তি যা করেছেন, তা দেখলে নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না!’ পাশাপাশি এতে ইংরেজি ভাষায় একটি সতর্কবার্তাও দেখা যায়, যেখানে বলা হয়েছে—‘এটি কোনো বাস্তব ঘটনা নয়; কেবল বিনোদন ও সচেতনতার উদ্দেশে তৈরি করা হয়েছে।’ পেজটি পর্যবেক্ষনে একই ধরণের আরও ভিডিও পাওয়া যায়।

The Ghumakkad নামের পেজের ভিডিও। ছবি: স্ক্রিনশট
The Ghumakkad নামের পেজের ভিডিও। ছবি: স্ক্রিনশট

পেজটিরবায়ো থেকে জানা যায়, এটি ভারত থেকে পরিচালিত হয়। সেখানে আরও বলা হয়েছে, ‘এই পেজের সব ভিডিওই চিত্রনাট্য অনুযায়ী তৈরি অথবা শুধু সচেতনতা বৃদ্ধি ও বিনোদনের উদ্দেশে বানানো হয়েছে। দয়া করে এগুলোকে বাস্তব ঘটনা মনে করবেন না।’

আজকের পত্রিকার তুলনাচিত্র।
আজকের পত্রিকার তুলনাচিত্র।

সিদ্ধান্ত

‘ইলেকট্রিক শক’ ব্যবহার করে ছিনতাইয়ের নতুন কৌশল দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি বাস্তব ঘটনার নয়। মূলত এটি ‘The Ghumakkad’ নামের একটি ফেসবুক পেজে বিনোদন ও সচেতনতার উদ্দেশে তৈরি স্ক্রিপ্টেড ভিডিও।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত