
অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মী বিএনপির নেতা-কর্মীদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
‘Mohammad Asif Uddin’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়, ‘অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে গিয়ে বাবার চোখের সামনেই বিএনপির সন্ত্রাসীদের নির্মম নির্যাতনের শিকার ছাত্রলীগ কর্মী! মনে রেখো বাংলাদেশ।’
একই ভিডিও ‘Arzu Akanka’ নামের আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়। ওই পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘একজন আওয়ামী লীগ কর্মী চিকিৎসা নিতে হাসপাতালে গিয়েছেন। সেখানেও বিএনপির নামধারী এক কুলাঙ্গার ওই ভাইটির হাত-পা বেঁধে এভাবে নির্যাতন করছে। মনে রেখো, এই দিনও দিন না, আরও দিন আছে। সেদিন দেখা হবে তোমাদের সঙ্গে। ইনশাআল্লাহ!’
এ ছাড়া ‘রুবেল সিকদার’, ‘Nucleus Barabkunda’, ‘Showkat Hossain Khan’ ও ‘নৌকার পাগল মনির হোসেন’ -সহ বেশ কয়েকটি ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। ছড়িয়ে পড়া পোস্টগুলোর কমেন্ট পর্যালোচনা করে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়।
প্রচারিত ভিডিওটিতে হাসপাতালের বেডে এক যুবকের হাত-পা বাঁধা অবস্থায় শুয়ে থাকতে দেখা যায়। এ সময় এক ব্যক্তিকে লোহার মতো দেখতে একটি বস্তু দিয়ে হাত-পা বাঁধা ওই ব্যক্তির পায়ে বারবার আঘাত করতে দেখা যায়। তাঁর আশপাশে আরও কয়েকটি বেড এবং কয়েকজন নারী-পুরুষকে দেখা যায়। ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে কোনো শব্দ শোনা যায়নি।
আলোচিত দাবির পক্ষে দেশের কোনো গণমাধ্যমে প্রতিবেদন বা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তবে অনুসন্ধানে ‘Sultan Khan’ নামের একটি ফেসবুক পেজে একই ভিডিও পাওয়া যায়। চলতি বছরের ৩ সেপ্টেম্বর প্রকাশিত ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে যুবককে বেঁধে লাঠিপেটা।’ ওই ভিডিওতে হাত-পা বাঁধা ব্যক্তির কান্নার শব্দ শোনা যায়। সেখানে তাঁকে ‘ভাই, ভাই, আর মাইরেন না’ বলতেও শোনা যায়। এ সময় পাশ থেকে এক নারীর কণ্ঠে বলতে শোনা যায়, ‘স্বীকার করতে বলো, স্বীকার করতে বলো, কোনো মাফ নাই।’

অধিকতর অনুসন্ধানে ভিডিওটির নিচে বাঁ দিকে ‘Chdnews’ লেখা লোগোর সূত্র ধরে অনলাইন সংবাদমাধ্যম ‘Chdnews24’-এর ভেরিফায়েড ফেসবুক পেজে গত ২ সেপ্টেম্বর প্রকাশিত মূল ভিডিওটি পাওয়া যায়। ওই ভিডিওতেও হাসপাতালেই মোবাইল চুরির অভিযোগে এক যুবককে বেঁধে মারধরের কথা উল্লেখ করা হয়েছে। তবে ভিডিওটি কোন হাসপাতালের এবং কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

হাসপাতালে অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ছাত্রলীগ কর্মী বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক রাজনৈতিক নির্যাতনের শিকার হওয়ার দাবিটি মনগড়া। ভিডিওটি মূলত হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে বেঁধে মারধরের ঘটনার।

‘Mr. Mishra’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে গতকাল ৬ সেপ্টেম্বর আলোচিত দাবিতে ভিডিওটি শেয়ার করা হয়। শেয়ার করা পোস্টের ক্যাপশনে হিন্দি ভাষায় লেখা হয়, ‘এই হৃদয়বিদারক ভিডিওটি বাংলাদেশের। আপনি যদি বাংলাদেশে কোনো হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন, তাহলে এই জীবন আপনার জন্য একটি অভিশাপ।
১ ঘণ্টা আগে
ভিটামিন সি বা অ্যাসকরবিক অ্যাসিড আমাদের শরীরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। শরীর নিজে থেকে ভিটামিন সি তৈরি করতে পারে না, তাই খাদ্যের মাধ্যমেই এটি গ্রহণ করতে হয়। এটি কোলাজেন, এল-কার্নিটিন ও কিছু নিউরোট্রান্সমিটার তৈরিতে, প্রোটিনের বিপাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে...
৮ ঘণ্টা আগে
সম্প্রতি জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী জোট ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ করেছে। গতকাল শনিবার রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে রাত ৮টায় চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মাধ্যমে লংমার্চটি শেষ হয়।
১ দিন আগে
‘হিজাব না পরার শাস্তি হিসেবে নারীদের আটকে রেখে তাদের চুল কেটে দেন ইমাম’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ‘Dr. Maalouf’ নামের একটি এক্স অ্যাকাউন্টে গতকাল ৫ সেপ্টেম্বর ভিডিওটি শেয়ার করা হয়। শেয়ার করা ভিডিওটি ইতিমধ্যে ৭৭ হাজারের বেশি বার দেখা হয়েছে।
১ দিন আগে