- চুলে ঘন ঘন শ্যাম্পু করবেন না তাতে চুল শুষ্ক ও রুক্ষ হয়ে যাবে। এতে চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে মাথার ত্বকও শুষ্ক হতে শুরু করবে।
- চুলের কিউটিকল চুল ময়েশ্চারাইজ করে। তাই সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে চুল মুক্ত রাখতে হবে।
- অতিরিক্ত রাসায়নিক পণ্য ব্যবহারে মাথার ত্বকে প্রাকৃতিক তেল তথা সিবাম উৎপন্ন বন্ধ হয়ে যেতে পারে। তাই চুলের যত্নে বিভিন্ন পণ্য ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকতে হবে।
- চুলে অতিরিক্ত হিট দেবেন না তাতে চুলের স্বাস্থ্য নষ্ট হয়। চুল ভঙ্গুর হয়ে যায়।
- গরম পানি দিয়ে গোসল করলে চুলের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়। ঠান্ডা পানি দিয়ে গোসল করুন।










