দৈনন্দিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে অন্যতম জোহরের নামাজ। দ্বিপ্রহরে সূর্য হেলে পড়ার পর থেকে এই নামাজের সময় শুরু হয়। মেরাজের সময় মহান আল্লাহ মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফজর করেন। মেরাজ থেকে ফিরে মহানবী (সা.) সর্বপ্রথম জোহরের নামাজ আদায় করেন। পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে জোহরের নামাজ ও এর সময়ের ব্যাপারে আলোচনা রয়েছে।
আল্লাহ তাআলা বলেন, ‘সুতরাং তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সন্ধ্যায় ও প্রভাতে এবং অপরাহ্নে ও জোহরের সময়ে; আর আকাশসমূহ ও পৃথিবীতে সকল প্রশংসা তো তাঁরই। (সুরা রুম: ১৭-১৮) অন্য আয়াতে এরশাদ করেছেন, ‘সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন আঁধার পর্যন্ত সালাত কায়েম করবে...।’ (সুরা ইসরা: ৭৮)
দুপুর কর্মব্যস্ততার সময়। মধ্যাহ্নভোজ ও বিশ্রামের সময়। তাই বলে এই নামাজে অবহেলা করার কোনো সুযোগ নেই। তবে জোহরের সময় শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নামাজ আদায় করা জরুরি নয়। আসরের আগপর্যন্ত জোহরের নামাজ পড়ার সুযোগ থাকে। শীতকালে আগে আগে পড়া উত্তম হলেও গ্রীষ্মকালে জোহরের নামাজ একটু দেরিতে পড়া উত্তম। মহানবী (সা.) বলেন, ‘যখন গরম বেড়ে যায় তখন তা কমে এলে জোহরের নামাজ আদায় করো। কেননা, গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপের অংশ।’ (বুখারি) জোহরের ফরজ নামাজের আগে-পরের সুন্নত নামাজও গুরুত্বের সঙ্গে আদায় করা চাই। মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি জোহরের ফরজের আগে চার রাকাত ও পরে দুই রাকাত সুন্নত আদায় করে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে।’ (তিরমিজি)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১০ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫