আবারও বিতর্কে জড়াল বিশ্বজুড়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকা কোরিয়ান ব্যান্ড বিটিএসের নাম। গুঞ্জন রটেছে, ‘ডন ওয়ার্ল্ড’ নামের এক উগ্র ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে গোপন সম্পর্ক রয়েছে বিটিএসের এজেন্সি হাইব-এর। ডন ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ইলচি লি ওরফে লি সেউং হিওনের তৈরি করা গ্লোবাল সাইবার ইউনিভার্সিটিতে পড়েছেন বিটিএসের ছয় সদস্য। এ তথ্য সামনে এনে ডন ওয়ার্ল্ডের সঙ্গে তাঁদের সম্পৃক্ততার গুঞ্জনকে আরও জোরালো করা হচ্ছে।
শুধু তা-ই নয়, হাইবের বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন সময়ে তারা বিটিএসের অ্যালবাম বিক্রির সংখ্যাকে বাড়িয়ে বলেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের টপ মিউজিক চার্টে বিটিএসের নাম ব্যবহারের জন্য অর্থ ও ক্ষমতার অপব্যবহার করেছে। এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সব অভিযোগ অস্বীকার করেছে হাইব। একই সঙ্গে জানিয়েছে, এমন গুজব ছড়ানো বন্ধ না হলে আইনি ব্যবস্থা নেবে তারা।
দ্য কোরিয়া টাইমস জানিয়েছে, বিতর্কের সূত্রপাত মিন হি-জিনের মাধ্যমে। হাইবের সহপ্রতিষ্ঠান অ্যাডর-এর প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি। হাইবের অধীনে যেমন বিটিএস পরিচালিত হয়, তেমনি অ্যাডরের অধীনে পরিচালিত হয় নারী পপ দল ‘নিউ জিনস’। মিন হি-জিন অনেক দিন ধরে চাইছিলেন, হাইবের ছাতার নিচ থেকে বেরিয়ে অ্যাডরকে একটি স্বতস্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। তাই মিনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনে হাইব। তার জবাব দিতে গত ২২ এপ্রিল একটি সংবাদ সম্মেলন করেন মিন। সেখানে তিনি বিটিএসকে জড়িয়ে হাইবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেন।
পরে এ বিতর্কে যুক্ত হয় ডন ওয়ার্ল্ডের নাম। উগ্র ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে হাইবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘যে অভিযোগগুলো তোলা হয়েছে, তা ভিত্তিহীন। যারা অভিযোগ তুলছে, তাদের শনাক্ত করা হচ্ছে। তাদের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।’
এর আগেও বিভিন্ন সময়ে বিতর্কে জড়িয়েছে বিটিএসের নাম। ২০১৫ সালে নকলের অভিযোগ ওঠে বিটিএসপ্রধান আর এমের বিরুদ্ধে, তিনি ওই সময় ক্ষমাও চেয়েছিলেন। ২০১৭ সালেও মিউজিক চার্ট নিয়ে কারসাজি করার অভিযোগ উঠেছিল ব্যান্ডটির ম্যানেজমেন্টের বিরুদ্ধে। তবে এসব বিতর্ক ও পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই নতুন অ্যালবাম ‘রাইট প্লেস রং পারসন’ প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন আর এম। আগামী জুনে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করে ফিরবেন জিন। এ বছরই ফিরবেন আরেক সদস্য জে হোপ। বাকি সদস্যরা ফিরবেন আগামী বছর।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫