নতুন সিনেমা বানাবেন সংগীতশিল্পী ও নির্মাতা এস ডি রুবেল। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে নতুন সিনেমার কথা প্রকাশ্যে আনলেন তিনি। সিনেমার নাম ‘নীল আকাশে পাখি উড়ে’। সিনেমাটির গল্প রচনার পাশাপাশি পরিচালনা করবেন এস ডি রুবেল। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করবেন তিনি।
অভিনেতা হিসেবে রুবেলের সিনেমায় অভিষেক হয়েছিল ‘এভাবেই ভালোবাসা হয়’ দিয়ে। মনতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। পরবর্তী সময়ে রুবেল নিজেই সিনেমার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর প্রথম সিনেমা ‘বৃদ্ধাশ্রম’। এটি তৈরি হয়েছে বাংলাদেশ সরকারের অনুদানে।
নতুন সিনেমা নিয়ে এস ডি রুবেল বলেন, ‘অনেক দিন ধরে নতুন সিনেমার পরিকল্পনা সাজিয়েছি। কিছুটা গুছিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে চাইছিলাম। নতুন সিনেমার গল্পের মূল বিষয় হলো, মানুষ চাইলেই নিজেকে ভালো রাখতে পারে। নিজের অবস্থানে সৎ থেকে নিজেকে গড়ে তুলতে পারাটাই প্রকৃত জীবন। এখন চলছে সিনেমার গানের কাজ। আশা করছি আগামী মাসের শুরুতে শুটিং শুরু করতে পারব।’
আজ জন্মদিন উপলক্ষে এস ডি রুবেল ঢাকায় শিশুদের সঙ্গে নির্দিষ্ট কিছু সময় কাটাবেন। এ কাজ তিনি অনেক বছর ধরে করছেন।
নিজের প্রতিটি জন্মদিনের একটা সময় শিশুদের জন্য বরাদ্দ রাখেন। তাদের সঙ্গে কেক কাটেন, খাওয়াদাওয়া করেন।
সংগীতশিল্পী এস ডি রুবেলের মৌলিক গানের একক অ্যালবাম প্রকাশিত হয়েছে ৩৭টি। এ ছাড়া প্রায় ৪০০ মিক্সড অ্যালবামে গান গেয়েছেন তিনি। পাশাপাশি গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও অনুষ্ঠান নির্মাতা হিসেবেও কাজ করেছেন রুবেল।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫