Ajker Patrika

অপহৃত ছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, রাজশাহী
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৩১
অপহৃত ছাত্রী উদ্ধার,  যুবক গ্রেপ্তার

রাজশাহীতে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় হামিম হোসেন নিলয় (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় তাঁর বাড়ি। রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিলয় ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিতেন। এতে সাড়া না পেয়ে গত রোববার রাস্তা থেকে ওই ছাত্রীকে অপহরণ করেন তিনি। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় মামলা করেন।

এরপর আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ গত মঙ্গলবার রাতে জেলার তানোর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। তখন গ্রেপ্তার করা হয় নিলয়কেও। গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত