বিশ্বের ৮৮টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। আগে মধ্য ও পশ্চিম আফ্রিকায় এ রোগ সীমাবদ্ধ ছিল। বিশেষ করে সেখানে যাঁরা বন্যপ্রাণীর সান্নিধ্যে যেতেন, তাঁদের কেউ কেউ মাঙ্কিপক্সে আক্রান্ত হতেন। কিন্তু এখন রোগটির বৈশ্বিক বিস্তারের প্রেক্ষাপটে মাঙ্কিপক্স নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ রোগের প্রাদুর্ভাবকে বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য উদ্বেগ বলেও চিহ্নিত করা হয়েছে।
ফলে প্রশ্ন উঠছে, এখনো কি মাঙ্কিপক্সের লাগাম টেনে ধরা সম্ভব? এর জবাবে অধিকাংশ গবেষক জানিয়েছেন, মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব মোকাবিলা করা সম্ভব। তাঁরা হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, মাঙ্কিপক্সের লাগাম টেনে ধরতে যত বেশি সময় নেওয়া হবে, পরিস্থিতি তত কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।
মাঙ্কিপক্সকে যৌনবাহিত রোগের তালিকাভুক্ত না করা হলেও সংক্রমিতদের ৯৫ শতাংশ যৌনতার কারণে সংক্রমিত হয়েছে বলে জানিয়েছে দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন। বিবিসি জানায়, এ পর্যন্ত বিশ্বের ৮৮টি দেশের ২৭ হাজার মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে। তাদের অধিকাংশই সমকামী কিংবা উভকামী পুরুষ।
ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার অধ্যাপক পল হান্টার বলেন, বিভিন্ন দেশে প্রান্তিক এ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনাই মাঙ্কিপক্সের সংক্রমণ রোধের সহজতর উপায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫