৮ মে বিশ্ব মা দিবসে প্রথমবারের মতো প্রদান করা হলো ‘মা পদক’। সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে আলী-রূপা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ‘স্বপ্নধরা’ নিবেদিত এই পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা।
প্রথম বছরে ‘মা পদক’ পেয়েছেন অভিনেত্রী শবনম, অভিনেত্রী শাবনাজ ও মৌয়ের মা আঞ্জুমান নাহার, তারিনের মা তাহমিনা জাহান, পূর্ণিমার মা সুফিয়া বেগম, রুনা খানের মা আনোয়ারা খান, তানজিন তিশার মা সালমা বেগম, অভিনেতা সজলের মা কানিজ ফাতেমা, গায়িকা কনার মা লুৎফুন নাহার, অনুষ্ঠান প্রযোজক অনন্যা রুমার মা রহিমা বেগম মিতু, উপস্থাপিকা শান্তা জাহানের মা জাহানারা বেগম, গায়ক প্রতীক হাসান-প্রীতম হাসানের মা ফাতেমা হাসান পলাশ, রেমিট্যান্স-যোদ্ধা মোহাম্মদ ইমরান হোসেনের মা এবং বিনোদন সাংবাদিক এফ আই দীপুর মা আয়েশা আক্তার, নিপু বড়ুয়ার মা রানু বড়ুয়া, মীর সামীর মা গুলশান আরা শোভন ও লিমন আহমেদের মা ফাতেমা আক্তার।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫