এখন হঠাৎ হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করে হুড়মুড়িয়ে। জানালা দিয়ে বৃষ্টি পড়া দেখতে ভালো লাগে, তাই না? আচ্ছা, কেমন হয় যদি এই মেঘ ও বৃষ্টিকে দেয়ালে আটকে রাখা যায়?
এর জন্য খুব বেশি কিছু লাগবে না। শুধু রঙিন কাগজ, গ্লিটার পেপার, পেনসিল, মোটা কাগজের কার্টন, অ্যান্টিকাটার, গ্লু, কাঁচি হলেই মেঘ-বৃষ্টিকে দেয়ালে ঝুলিয়ে রাখা যাবে।
প্রথমে একটি নীল রঙের কাগজ একপাশ থেকে ভাঁজ করে নাও। সেখানে পেনসিল দিয়ে অনেক হৃদয় এঁকে নাও। এরপর কাঁচি দিয়ে সাবধানে সব হৃদয় কেটে নাও। এবার ছোট ও বড়, অর্থাৎ অসমান আকৃতির কয়েকটি চিকন দড়ি বা সুতা নাও। এরপর প্রতিটি সুতায় কেটে রাখা হৃদয়গুলো বসিয়ে গ্লু দিয়ে আটকে দাও। হয়ে গেল বৃষ্টি।
এবার মেঘ বানানোর পালা। বাসায় যদি মোটা কাগজ কিংবা কার্টন থাকে, তাহলে মেঘের মতো করে কেটে নাও। এটা অ্যান্টিকাটার দিয়ে কাটতে হবে। এবার একইভাবে নীল গ্লিটার পেপার কেটে নাও। কার্টনের ওপর মেঘের মতো করে কেটে নেওয়া নীল গ্লিটার পেপারটি আঠা দিয়ে লাগিয়ে নাও। এবার তার নিচে লাভ আকারের সুতাগুলো আঠা দিয়ে লাগিয়ে নাও। সবশেষে ওপরের দিকে সুতা লাগিয়ে ঘরের দেয়ালে ঝুলিয়ে দাও।
দেখো তো, এবার তোমার দেয়ালে মেঘ আর বৃষ্টি আটকে আছে কি না।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫