Ajker Patrika

বুদ্ধিমতী তিতিয়ার সাহসী গল্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৩১
বুদ্ধিমতী তিতিয়ার সাহসী গল্প

তিতিয়া এক ছোট্ট গাঙশালিক। গাঙশালিক চিনেছ তো! পাখি। সে নদীর পাড়ে খাড়া ঢালে বাসা বানিয়ে দাঁড়াশ সাপের কবল থেকে রক্ষা পেতে অন্য গাঙশালিকদের বুদ্ধি দেয়। দাঁড়াশ সাপ এসে পাখিদের ডিম খেয়ে ফেলে, ছানাদের খেয়ে ফেলে। তার হাত থেকে বাঁচতে হবে তো। বুদ্ধিমতী ও কল্পনাপ্রবণ তিতিয়া তাই গাঙশালিকদের জন্য ভেবে ভেবে বুদ্ধি বের করে। তিতিয়ার নিজস্ব এক জগৎ আছে। সবকিছু নিয়ে নিজে নিজে ভাবে সে। তুমিও তো তার মতো ভাবো অনেক কিছু। তাই না?

‘বুদ্ধিমতী তিতিয়া’ বইটিতে আরও দুটি গল্প আছে। একটি হলো ‘রূপকথা নয়, সত্যি’ এবং অন্যটি ‘গল্প থেকে গল্প’। বাস্তব আর কল্পনার মিশেলে গল্পগুলোর কাহিনি হয়ে উঠেছে প্রাণবন্ত। যেন সত্যি ঘটনা। বুদ্ধি আর সাহস মিলে গল্পে এসেছে দারুণ উত্তেজনা। আর আছে ভালোবাসা। পাখির প্রতি ভালোবাসা, প্রাণীর প্রতি ভালোবাসা। ভালোবাসা মানুষের জন্য। যে গল্প অন্যকে শ্রদ্ধা করতে শেখায়, মর্যাদা দেয় মানুষকে ‘বুদ্ধিমতী তিতিয়া’তে লেখা আছে সেই সব গল্প।

লেখক: দীপু মাহমুদ
প্রকাশক: অনন্যা প্রকাশনী
প্রচ্ছদ: দেলোয়ার রিপন
দাম: ২৫০ টাকা
প্যাভিলিয়ন নম্বর: ১৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যশোরে খোদ বিচারকের বিরুদ্ধে আদালতে মামলা, বাদী গ্রেপ্তার

চীনকে নিয়ে হরমুজ নিয়ন্ত্রণ করবে ইরান! ভারতের জন্য বিপদ

পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আর্টেমিস নভোচারীদের ৪০ মিনিট, কী ঘটবে তখন

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ বন্ধে ইরানের পাল্টা ১০ দফা

অভিজ্ঞতা ছাড়াই প্রাইম ব্যাংকে নেবে ট্রেইনি অফিসার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত