মা দিবস উপলক্ষে দেওয়া হলো রয়েল ক্যাফে নিবেদিত ‘মা পদক ২০২৩’। গত শনিবার রাজধানীর হোটেল বেঙ্গল ব্লুবেরির অ্যানেক্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা।
এবার অভিনেত্রী দিলারা জামানকে ‘মা পদক ২০২৩’-এ ভূষিত করা হয়। এ ছাড়া মা পদকে সম্মানিত করা হয় চিত্রনায়ক আমিন খানের মা আরজুদা খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের মা বিলকিস নাজিম, অভিনেত্রী দীপা খন্দকারের মা যুথিকা আক্তার, জেনির মা মাহবুবা হাসান খান, আরিফিন শুভর মা খায়রুন নাহার, জ্যোতিকা জ্যোতির মা পূর্ণিমা পাল, লে. কর্নেল তানভীর আহমেদের মা মমতাজ বেগম, চিত্রনায়িকা বুবলীর মা জেসমিন আক্তার, সাংবাদিক মঈন আব্দুল্লাহর মা সুলতানা বেগম, আলী আফতাব ভূঁইয়ার মা দেলোয়ারা বেগম, সংগ্রামী মা (কাজী তোফাজ্জল হোসেনের মা) ফিরোজা বেগম, সফল তিন বোন নাসরিন-ফাহমিদা-তাসলিমার মা মহসিনা হাসনাত, গায়ক মুহিনের মা মোরশেদা বেগম, গায়িকা লিজার মা নার্গিস সুলতানা, সংবাদ পাঠক ইসরাত আমীনের মা দীল আফরোজ আমীন ও হাওয়াখ্যাত নায়িকা নাজিফা তুষির মা শিরিন আক্তার।
রুনা লায়লা বলেন, ‘গত বছর আমার হাত ধরেই এই মা পদকের যাত্রা শুরু হয়েছিল। এই বছরও গর্বিত মায়েদের হাতে পদক তুলে দিতে পেরে ভীষণ ভালো লাগল। এতজন মাকে একসঙ্গে দেখতে পেয়ে আনন্দ হলো ভীষণ। আয়োজকদের ধন্যবাদ। আশা করছি, তাঁরা এই ধারাবাহিকতা বজায় রাখবেন, প্রতিবছর মায়েদের হাতে সম্মাননা তুলে দেবেন।’
‘আলী-রূপা ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করেছে মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৯ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫