সিনেমার অনেক গানেই একসঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুল। ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় গান গেয়ে একসঙ্গে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দেশে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে গাইলেও বিদেশে কখনো একসঙ্গে গাওয়া হয়নি তাঁদের। লন্ডনের মঞ্চে এবার সেই স্বপ্নটাই পূরণ হতে যাচ্ছে তাঁদের। আগামী ৪ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের ‘দ্য লন্ডন রয়েল রিজেন্সি’তে আয়োজিত এক অনুষ্ঠানে একসঙ্গে এক মঞ্চে গাইবেন তাঁরা। কনা ও ইমরান লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন ২ ফেব্রুয়ারি।
ইমরান বলেন, ‘এর আগে এককভাবে লন্ডনের একটি অনুষ্ঠানে গেয়েছি। প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি। এবার কনা আপু আর আমি একসঙ্গে যাচ্ছি। আমাদের গাওয়া অনেক দ্বৈত গান আছে যা শ্রোতাদের বেশ পছন্দ। তাই অনুষ্ঠানটি সবার জন্য বেশ উপভোগ্য হবে আশা করছি।’
কনা বলেন, ‘অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের। কয়েক বছর আগে একবারই লন্ডনে গিয়েছিলাম শো করতে। দারুণ উপভোগ করেছি। ইমরানের সঙ্গে এবারের অনুষ্ঠান আর গান নিয়ে আলোচনা করছি। চেষ্টা করব শ্রোতাদের উপভোগ্য একটি অনুষ্ঠান উপহার দেওয়ার।’
কনা ও ইমরান দুজনেই এখন স্টেজ শো নিয়ে ব্যস্ত। তবে এরই ফাঁকে তাঁরা একসঙ্গে রিহার্সেলও করবেন বলে জানালেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫