তশিবার সঙ্গে ‘নয়া দামান’ দিয়ে বাংলা গানে নিজের শক্তিমান উপস্থিতির জানান দিয়েছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি শিল্পী মুজা। এরপর হাবিব ওয়াহিদ ও জেফারের সঙ্গে গান গেয়েও পেয়েছেন সাফল্য। এবার এই সংগীত পরিচালক ও প্রযোজক জুটি বাঁধলেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার সঙ্গে। গতকাল সন্ধ্যায় মুজার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে কনা ও মুজার প্রথম গান ‘ডানে বামে’। গান লিখেছেন বাঁধন। তাঁকে সহযোগিতা করেছেন মুজা ও কনা। প্রযোজনা ও সংগীতায়োজন করেছেন মুজা।
কনা বলেন, ‘হঠাৎ করেই ডানে বামে গানটি করা হয়েছে। মুজার সঙ্গে আমার আগে থেকেই পরিচয় ছিল। কাইনেটিক মিউজিকের মাধ্যমে তাঁর সঙ্গে আমার পরিচয়। গত বছর যুক্তরাষ্ট্র সফরে গেলে সে আমাকে বলল, আপু, তোমার জন্য একটি গান রেডি করেছি। গানের মিউজিক ও রিদম পার্ট শুনে ভালো লাগে আমার। আমরা গানটি করার বিষয়ে একমত হই। এরপর লেখা হয় গানের কথা। যুক্তরাষ্ট্রে কাইনেটিকের অফিসে মুজার একটি স্টুডিও আছে। সেখানেই হয়েছে গানের রেকর্ডিং। এরপর গত ডিসেম্বরে মিউজিক ভিডিওর শুটিং হয়।’
গানটির গীতিকার হিসেবে রয়েছে বাঁধন, মুজা ও কনার নাম। এ প্রসঙ্গে কনা বলেন, ‘পুরো গানটি লিখেছেন বাঁধন। মুজার গানগুলো সাধারণত বাঁধনই লেখেন। আমি কিছু কিছু জায়গা ঠিক করে দিয়েছি। বলা যায় একটু সহায়তা করেছি।’
মুজার সঙ্গে আরও গানের পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে কনা বলেন, ‘আজই (গতকাল) তো গানটি প্রকাশ পেল। নতুন গান নিয়ে এখনো কোনো পরিকল্পনা করিনি। দর্শক যদি আমাদের গান পছন্দ করে, সে ক্ষেত্রে আরও গান আসতেও পারে।’
গানের ভিডিওতে দেখা গেছে কনা ও মুজাকে। হৃদি শেখের কোরিওগ্রাফিতে মিউজিক ভিডিওটি বানিয়েছেন পার্থ শেখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫