
দিনাজপুরের বীরগঞ্জে দেশের একমাত্র পরিচর্যাকেন্দ্রে ২০টি শকুন অবমুক্তর অপেক্ষায় রয়েছে। দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে অসুস্থ ও আহত শকুনগুলো উদ্ধার করে এই কেন্দ্রে নিবিড় পরিচর্যায় রাখা হয়।
সিংড়া ফরেস্ট বন বিভাগের কর্মকর্তা (রেঞ্জার) হরিপদ দেবনাথ জানান, শীত মৌসুমে অন্য দেশ থেকে আসা ক্লান্ত ও অসুস্থ শকুন বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে এই পরিচর্যাকেন্দ্রে এনে সুস্থ করে তোলা হয়। সুস্থ হলে পরে অবমুক্ত করা হয়।
বীরগঞ্জের সিংড়া ফরেস্টে গড়ে তোলা পরিচর্যাকেন্দ্রে শকুনের দেখাশোনার দায়িত্বে থাকা বাঁশেরহাট ভেটেরিনারি কলেজের চিকিৎসক খাদিজা বেগম জানান, পরিচর্যা কেন্দ্রে থাকা ২০টি শকুন সুস্থ হয়েছে।
শকুন উদ্ধার ও পরিচর্যাকেন্দ্রের মুখ্য গবেষক সারওয়ার আলম দিপু জানান, ২০১৬ সাল থেকে সিংড়া জাতীয় উদ্যানে এই কেন্দ্রটি চালু করা হয়। ২০২১ সাল পর্যন্ত উদ্ধার করা ১৪৯টি শকুন কয়েক মাস নিবিড় পরিচর্যায় রেখে সুস্থ হলে আবারও প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে ২০টি শকুন এ পরিচর্যাকেন্দ্রে রয়েছে।
বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা জোহরা মিলা জানান, পরিবেশ রক্ষায় শকুনের কোনো বিকল্প নেই। প্রতি বছর শীতে সাধারণ হিমালয়ী শকুন বা হিমালয়ান গৃধিনী আসার সময় দীর্ঘ যাত্রাপথে খাবারের অভাব ও ক্লান্তির কারণে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে। প্রকৃতির ঝাড়ুদার এই শকুন দেখা মাত্রই আক্রমণ করে অসচেতন মানুষ। নির্যাতনের পাশাপাশি মানুষ এদের ধরে হত্যা করে। পৃথিবীতে দ্রুততম বিলুপ্ত হতে চলা প্রাণী শকুন। বাংলাদেশে শকুনের পরিস্থিতি খুবই খারাপ। বিশ্ব থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে শকুন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫