সাতক্ষীরায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্যাপন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: প্রতিবন্ধী দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তানজিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান প্রমুখ।
সভা শেষে ৫ জন দৃষ্টি প্রতিবন্ধীকে ডিজিটাল স্মার্ট সাদা ছড়ি, ২ জনকে শ্রবণ যন্ত্র, ১ জনকে হুইল চেয়ার ও ৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে সুবর্ণ নাগরিকের পরিচয়পত্র দেওয়া হয়।
দেবহাটা: ‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন’ প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ মূলক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে দেবহাটায় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মণি।
এ সময় নারী কণ্ঠ উন্নয়ন সংস্থার প্রাইড প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মুজিবর রহমান, কমিউনিটি মবিলাইজার সুবর্ণা পারভীনসহ বিভিন্ন এনজিওর কর্মকর্তা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
দেবহাটায় প্রতিবন্ধীসহ সব ভাতাভোগীর সংখ্যা শতভাগ বলে জানানো হয়। পরে প্রতিবন্ধীদের মধ্যে বিভিন্ন উপকরণ দেওয়া হয়।
পদ্মপুকুরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন
শ্যামনগর: শ্যামনগর উপজেলার পদ্মপুকুরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে শোভাযাত্রা ও উঠান বৈঠকের আয়োজন করা হয়। বেলা ১১টায় সংগঠনের প্রায় অর্ধশত প্রতিবন্ধীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি ও গোত্রের মানুষের অংশগ্রহণে একটি শোভাযাত্রা খোলপেটুয়া নদীর বাঁধের ওপর দিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
পরবর্তীতে তাঁরা সংগঠনের কার্যালয়ে উপস্থিত হয়ে উঠান বৈঠকে অংশ নেয়। এ সময় পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে মেহেরুল্লাহ, বিপুল, খলিল, শাহিন, মারুফ বিল্লাহ, শাহআলম ও মফিজসহ স্থানীয় সাধারণ মানুষের অনেকেই বক্তব্য দেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫