প্রশ্ন: শীতে চোখের চারপাশের ত্বকের শুষ্কতা প্রতিরোধে করণীয় কী?
গুলশান আরা পুতুল, ঢাকা
শীতকালে দিনে কয়েকবার চোখের চারপাশে আইক্রিম লাগাতে হবে। এতেও শুষ্কভাব না কমলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন।
প্রশ্ন: আমার ত্বক খুবই শুষ্ক। শীতকালে প্রচুর মরা কোষ জন্মায় এবং ত্বক সাদা হয়ে থাকে। শীতে ত্বকের জন্য সহজলভ্য কয়েকটি ঘরোয়া স্ক্র্যাবের কথা জানালে উপকৃত হব।
নাম প্রকাশে অনিচ্ছুক, বান্দরবান
গোসলের সময় ত্বক পরিষ্কারের জন্য লুফা বা তোয়ালে ব্যবহার করতে হবে। গোসল শেষে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে শরীর ভেজা থাকতেই। ত্বক ভেতর থেকে পরিষ্কার করতে চিনি ও টক দই মিশিয়ে স্ক্র্যাব তৈরি করে ব্যবহার করতে পারেন।
প্রশ্ন: ত্বকে বয়সের ছাপ দূর করতে কোন প্যাক ব্যবহার করা যেতে পারে?
শাহনাজ সুলতানা, মাদারীপুর
চালের গুঁড়ো, টক দই, কাঠবাদাম, ডালের বেসন, ভিনেগার সব ১ চামচ করে নিয়ে ভালোভাবে মিশিয়ে প্যাক লাগাতে পারেন সপ্তাহে ৩ দিন।
প্রশ্ন: চুল শ্যাম্পু করার পরও মাথার ত্বক চুলকায় ও সাদা সাদা ময়লা উঠে আসে নখে। কী করণীয়?
সাদ জাবীর, ঢাকা
খুব সম্ভবত এটা খুশকি। খুশকির প্রফেশনাল ট্রিটমেন্ট নেওয়ার পর ভালোমানের অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু নিয়মিত ব্যবহার করলে একেবারে এই সমস্যা চলে যাবে। স্ক্যাল্প অনেক শুষ্ক হলে শ্যাম্পু করার আগে খাঁটি নারিকেল বা জলপাই তেল দিয়ে ম্যাসাজ করে নিতে পারেন।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা,কসমেটোলজিস্ট শোভন মেকওভার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫