২০০৯ সালটি পপ সংগীতপ্রেমী, বিশেষ করে মাইকেল জ্যাকসনভক্তদের জন্য একটি শোকের বছর। ওই বছরের ২৫ জুন মারা যান ‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসন। এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর মৃত্যুর কারণ নিয়ে নতুন নতুন তথ্য উঠে আসছে এখনো। নতুন এক তথ্যচিত্রে দাবি করা হয়েছে, বেনামি পরিচয়ে নিয়মিত মাদক সংগ্রহ করতেন জ্যাকসন।
মাইকেল জ্যাকসনের বর্ণাঢ্য জীবনযাপন ও মৃত্যুর ঘটনা নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘হু রিয়েলি কিলড মাইকেল জ্যাকসন’। ৬ সেপ্টেম্বর তথ্যচিত্রটি প্রিমিয়ার করবে ফক্স। দুই দিন আগে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ তথ্যচিত্রে দেখানো হয়েছে, তদন্তকারীরা এমন অন্তত ১৯টি ভুয়া পরিচয়পত্রের সন্ধান পেয়েছেন, যা দিয়ে মাদক কিনতেন প্রয়াত পপ তারকা।
মাইকেলের মৃত্যুর কারণ নিয়ে অনেক ধরনের মত রয়েছে। তার মধ্যে বিশেষজ্ঞদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মতটি হলো, অ্যানেস্থেটিক প্রপোফল নিয়মিত ব্যবহার করতেন জ্যাকসন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারি এই ওষুধ ইনজেকশনের মাধ্যমে দিতেন জ্যাকসনকে। পপ তারকার মৃত্যুর পর কনরাডকে প্রপোফল দেওয়ার অভিযোগে অনিচ্ছাকৃত হত্যার দায় নিতে হয়। চার বছরের কারাদণ্ড হয় তাঁর। যদিও সেই সাজা পরবর্তী সময়ে দুই বছর কমে যায়।
মাইকেল জ্যাকসনের মৃত্যুর কারণ নিয়ে যাঁরা তদন্ত করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের অরল্যান্ডো মার্টিনেজ। ‘হু রিয়েলি কিলড মাইকেল জ্যাকসন’ তথ্যচিত্রে তাঁর সাক্ষাৎকারও থাকছে। তথ্যচিত্রে মার্টিনেজ বলেছেন, ‘আমরা যা দেখেছি বা বুঝেছি তার চেয়ে জ্যাকসনের মৃত্যু ছিল আরও বেশি জটিল। এর জন্য শুধু কনরাডকে দায়ী করলে চলবে না, জ্যাকসন একাধিক চিকিৎসককে বাধ্য করেছিলেন তাঁর যেমন ওষুধ দরকার, তেমনটি দিতে। যখন যেটা চেয়েছেন, যে অবস্থায় চেয়েছেন, সেটি তিনি পেয়েছেন। এটি তাঁর মৃত্যুর অন্যতম কারণ।’
অরল্যান্ডো মার্টিনেজের মতো একাধিক দায়িত্বশীল ব্যক্তির কথা রাখা হয়েছে ‘হু রিয়েলি কিলড মাইকেল জ্যাকসন’ তথ্যচিত্রে। তাঁরা কেউ চিকিৎসক, কেউ সাউন্ড রেকর্ডিস্ট, কেউ আবার বিভিন্ন ট্যুরে মাইকেল জ্যাকসনের সঙ্গে থেকেছেন। এ তথ্যচিত্রে তাঁদের বয়ানে অনেক নতুন তথ্য উঠে এসেছে মাইকেল জ্যাকসন সম্পর্কে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫