হাবিব ওয়াহিদ ও ইমরান মাহমুদুল—বাংলা গানে জনপ্রিয় দুটি নাম। গায়ক ছাড়া সংগীত পরিচালক হিসেবেও খ্যাতি আছে তাঁদের। প্রায় এক যুগের সম্পর্ক হাবিব-ইমরানের।
ক্যারিয়ারের শুরুতে হাবিবের সঙ্গে বিভিন্ন জিঙ্গেলে কাজ করতেন ইমরান। পরবর্তী সময়ে নিজেই সংগীত পরিচালনা শুরু করেন, সফলও হন। এক যুগ পর নিজের সংগীত পরিচালনায় হাবিবকে পেলেন ইমরান।
ইমরান বলেন, ‘প্রথমবারের মতো আমার সুর-সংগীতে গান গাইলেন আমার বস হাবিব ওয়াহিদ। মনে হচ্ছে স্বপ্ন। যাঁর সুর এবং মিউজিক শুনে মিউজিক করার আগ্রহ ও অনুপ্রেরণা পেয়েছি, সেই মানুষটির জন্য আজ গান করতে পারা সত্যিই সৌভাগ্যের। আমার ১৪ বছরের মিউজিক ক্যারিয়ারের অন্যতম সাফল্য এটি। তিনি যে আমার ওপর আস্থা রেখেছেন এতেই আমি ধন্য। একজন হাবিব ওয়াহিদ আমার জন্য অনেক কিছু।’
২০১০ সালের স্মৃতিতে ফিরে গেলেন ইমরান। তখন যাত্রাবাড়ীর কোনাপাড়া থেকে নিয়মিত হাবিবের স্টুডিওতে যেতেন তিনি। উদ্দেশ্য ছিল হাবিবের জিঙ্গেলে কণ্ঠ দেওয়া, তাঁকে কাছ থেকে দেখা, তাঁর কাছ থেকে সংগীতের পাঠ নেওয়া। ইমরান বলেন, ‘১২ বছর পর তাঁর জন্য সুর ও সংগীত করতে পেরেছি। এই গানটি আমার জন্য শুধু একটি গান নয়, অনেক বড় আবেগ।’
ইদানীং সংগীত পরিচালনার বাইরে অন্যের সুর-সংগীতে কণ্ঠ দিচ্ছেন হাবিব। আদিব, মুজা, অম্লান চক্রবর্তীর সুর-সংগীতে এরই মধ্যে তিনটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। হাবিব বলেন, ‘অন্যের সুরে এটা আমার চতুর্থ গান। আমি জানি না, অন্যের সুরে গাওয়ার বিষয়টি কতটা রান করবে। বিষয়টিকে আমি এক্সপেরিমেন্ট হিসেবে দেখছি। অনেক বছর ধরেই লক্ষ্য করছি, অন্য কম্পোজারদেরও আগ্রহ রয়েছে আমাকে দিয়ে গাওয়ানোর। আমিও ভাবলাম, দেখি বিষয়টি কেমন হয়। তবে ফলাফল পেতে আরও অপেক্ষা করতে হবে।’
হাবিব ও ইমরান মিলে নতুন যে গান তৈরি করেছেন, সেটির শিরোনাম জানা যায়নি এখনো। ইমরান জানালেন, গানটি সর্বোচ্চ ভালো করার চেষ্টা করেছেন তিনি। প্রকাশ করবেন শিগগিরই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫