
গ্রামীণ নারীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কাজের মাধ্যমে ভূমিকা রেখে চলছেন খাদ্য নিরাপত্তা ও পল্লি উন্নয়নে। কিন্তু তাঁরা এর যথাযথ স্বীকৃতি পাচ্ছেন না। বরং প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন এবং অবহেলার শিকার হচ্ছেন। কোথাও কোথাও সহিংসতার মুখোমুখিও হতে হয় তাঁদের।
গতকাল বৃহস্পতিবার মানুষের জন্য ফাউন্ডেশনের ‘জলবায়ু মোকাবিলায় গ্রামীণ নারী’ শীর্ষক ওয়েবিনারের আলোচনায় এসব কথা বলেছেন বক্তারা।
ওয়েবিনারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী বলেন, ‘গ্রামীণ নারীরা খাদ্য নিরাপত্তা ও পল্লি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু তাঁদের কাজের দৃশ্যমান কোনো স্বীকৃতি নেই। ফলে গ্রামীণ নারীরা অধিকাংশ সময় তাঁদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। সমাজের চোখে অবহেলিত থেকে যাচ্ছেন। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে নারীরা পুরুষের চেয়ে ১৪ গুণ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেশের জন্য গ্রামীণ নারীদের অবদান কীভাবে আরও উচ্চপর্যায়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে আমাদের কাজ করতে হবে।’
গ্রামীণ ৬০ শতাংশের বেশি নারী কৃষিতে অবদান রাখছেন জানিয়ে সুইডেন দূতাবাসের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে বলেন, ‘গ্রামীণ নারীরা ফসল উৎপাদন, গবাদিপশু পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু তাঁদের সামাজিক অবস্থানের উন্নতি হয়নি। জলবায়ু পরিবর্তনের প্রভাব তাঁদের পরিস্থিতি আরও নাজুক করেছে।’
গ্রামীণ নারীদের জীবনমানের পদ্ধতিগত পরিবর্তনে সুইডেন সরকার কাজ করছে জানিয়ে সুইডেনের রাষ্ট্রদূত আরও বলেন, ‘উন্নয়নে নারীর গুরুত্বপূর্ণ অবদান স্বীকার করে, তাদের স্বীকৃতি প্রদানের মাধ্যমে এটি আরও শক্তিশালী করা যেতে পারে।’
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের উপস্থাপনায় ওয়েবিনারে আলোচনায় অংশ নেন ব্রিটিশ হাইকমিশন (উন্নয়ন পরিচালক) জুডিথ হারবার্টসন, সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগী উপপ্রধান কোরিন হেনচোজ পিগানানি, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক তরিকুল ইসলাম প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫