গতকাল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। ২০ জুলাই ভার্জিনিয়াতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তাঁর দ্বিতীয় কনসার্ট। কিন্তু কনসার্ট শুরুর আগে সন্ধ্যায় হোটেলে থাকতেই অসুস্থ বোধ করেন তিনি। কনসার্ট স্থগিত করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয় শাফিনকে। সেখান থেকে আর ফেরা হলো না তাঁর। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর গতকাল বাংলাদেশ সময় সকাল ৬টা ১০ মিনিটের দিকে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। শাফিন আহমেদের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সংগীতাঙ্গনে। ফেসবুক ভারী হয়ে ওঠে তাঁর মৃত্যুর খবরে। মাইলসের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘বাংলা ব্যান্ড সংগীতে মাইলসের সব অর্জনের অংশীদার শাফিন আহমেদের অকালমৃত্যু বাংলা গানের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-স্বজন ও অগণিত ভক্ত-অনুরাগীর প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি।’
কনসার্টে অংশ নিতে জেমস আছেন কানাডায়। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় শাফিন আহমেদকে স্মরণ করেছেন তিনি। জেমসের ফেসবুক পেজে শাফিন আহমেদের ‘চাঁদ-তারা-সূর্য নও তুমি’ গানের প্রথম চার লাইন শেয়ার করে লেখা হয়েছে, ‘বিনম্র শ্রদ্ধা—বাংলাদেশের মাইলস ব্যান্ড তারকা শাফিন আহমেদের প্রতি। শোকস্তব্ধ দর্শক-শ্রোতাদের প্রতি রইল গভীর সমবেদনা। আসুন, আমরা সকলে তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।’
গান শোনাতে চিরকুট ব্যান্ড আছে কানাডায়। ব্যান্ডটি ফেসবুক পেজে লিখেছে, ‘বাংলাদেশের ব্যান্ড মিউজিকের অন্যতম কিংবদন্তি ব্যান্ড মাইলসের সাবেক ভোকালিস্ট শাফিন আহমেদ আমেরিকায় মারা গেছেন। বাংলা ব্যান্ড সংগীতে শাফিন ভাইয়ের অবদান অনেক। আমরা ভারাক্রান্ত হৃদয়ে ও গভীর শ্রদ্ধার সঙ্গে শাফিন ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি।’
প্রমিথিউস ব্যান্ডের ভোকাল বিপ্লব লেখেন, ‘একজন দিলখোলা মানুষ ছিলেন প্রিয় শাফিন ভাই। ...বাংলা সংগীতকে শক্তিশালী করার এক নায়ক শাফিন ভাই। আমরা সবাই ওনার জন্য হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করি।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫