৯ বছর পর দ্বৈত গানে কণ্ঠ দিলেন ন্যান্সি ও মোহাম্মদ মিলন। ‘বলব কতো আর’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।
নতুন এই গান নিয়ে মিলন বলেন, ‘দীর্ঘ ৯ বছর পর আমি ও ন্যান্সি আপু আবারও গাইলাম। সুর ও সংগীত করেছেন ইমরান ভাই। আশা করি জীবন ভাইয়ের লেখা গানটি সবার ভালো লাগবে।’
সর্বশেষ ৯ বছর আগে ‘ডানাকাটা পরী’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন ন্যান্সি ও মিলন। সিডি চয়েজের ব্যানারে প্রকাশিত গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। মিলনের সুরে গানটির সংগীত আয়োজন করেছিলেন ইমরান মাহমুদুল। দীর্ঘ বিরতির পর ন্যান্সির সঙ্গে দ্বৈত গান করতে পেরে উচ্ছ্বসিত মিলন। তিনি বলেন, ‘৯ বছর আগে যখন প্রথম ন্যান্সি আপুর সঙ্গে গেয়েছিলাম, সেটা ছিল একটা স্বপ্ন পূরণ। এবার আরও এক স্বপ্ন পূরণ হলো। ডানাকাটা পরী গানের সংগীতায়োজন করেছিলেন ইমরান ভাইয়া। এবার তাঁর সুর ও সংগীতায়োজন দুটোই পাচ্ছি।’
এক যুগ আগে মনের ঠিকানা মিশ্র অ্যালবামে ‘সখী ভালোবাসা কারে কয়’ শিরোনামে গান গেয়ে জনপ্রিয়তা পান মিলন। এরপর একে একে উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। মিলনের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘তুমি ছাড়া’, ‘একটু একটু করে’, ‘চুপিচুপি’, ‘লক্ষ্মীসোনা’, ‘মনের দুঃখ’, ‘প্রেমরোগ’, ‘কত যে ভালোবাসি’, ‘পাই না তোকে’ ইত্যাদি। গেয়েছেন সিনেমাতেও। সর্বশেষ রোজার ঈদেও প্রকাশ পেয়েছে মিলনের একাধিক গান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫