Ajker Patrika

ওভেনেরও চাই সঠিক যত্নআত্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুলাই ২০২২, ০৯: ৩১
ওভেনেরও চাই সঠিক যত্নআত্তি

রোজকার রান্নাবান্নার ঝামেলা এড়িয়ে, সময় বাঁচাতে সাহায্য করে ওভেন। রোজ রোজ যার কারণে আমরা স্বস্তি পাই তারও চাই কিছু যত্নআত্তি।

  • ওভেনে রান্নার সময় ধাতব বাসনপত্র ব্যবহার করা যায় না। তাই ওভেনপ্রুফ বাসনপত্র ব্যবহার করতে হবে।
  • কখনো কিছু পুড়ে গেলে বা কোনো খাবার পড়ে গেলে ভেতরটা পরিষ্কার করে নিতে হবে। দেখতে হবে পানি বা তরল ক্লিনার যেন টাচপ্যাডে বা মেশিনের ভেতর ঢুকে না যায়।
  • খালি ওভেন চালাবেন না। মাইক্রোওয়েভ শোষণ করার জন্য কোনো খাবার বা তরল না থাকলে ওভেনটির ক্ষতি হতে পারে।
  • ব্যবহারের কিছুক্ষণ আগে ওভেনটি চালু করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে ওভেনের ভেতরে পাত্র ও খাবার যেন ওভেনের ধাতব দেয়ালে লেগে না যায়।
  • খাবার বের করার জন্য ওভেনের দরজা খোলার আগে টাইমার বা অপারেশন বন্ধ করে নিতে হবে।
  • পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে এমন জায়গায় ওভেন রাখতে হবে।
  • সব সময় মাইক্রোওয়েভকে একটি বৈদ্যুতিক চার্জ প্রটেক্টরে প্লাগইন করতে হবে। নতুবা এটি ব্যবহার না করা হলে প্লাগ খুলে রাখতে হবে।
  • প্রতি ছয় মাস পরপর ওয়েভের ফিল্টার পরিবর্তন করা উচিত। নিয়মিত ফিল্টার পরিষ্কার করলে দীর্ঘদিন ওভেন ব্যবহার করা যাবে কোনো ঝামেলা ছাড়াই।
  • ঝড়-বৃষ্টির সময় ওভেনের বিদ্যুৎ-সংযোগ খুলে রাখুন।
  • ওভেনের ওপর অন্য কোনো জিনিসপত্র স্তূপ করে রাখবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পেতে যাচ্ছেন ব্যাংকাররা

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী টিটন

ইউনূস ভিভিআইপি এক বছরই, মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ভিভিআইপি ৬ মাস

সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড

নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত