
দিনাজপুর সদর থেকে তিন কিলোমিটার দক্ষিণে মাশিমপুর গ্রাম। এই গ্রামের বেদানা লিচুর খ্যাতি দেশজুড়ে। এখানকার লিচুর বাগান ঘুরে দেখা গেছে, গাছে গাছে মুকুল আসতে শুরু করেছে। ফাল্গুনের শেষে লিচুর মুকুল থেকে কুঁড়ি আসা শুরু হবে। আর চৈত্রের শুরুতে ফুটবে গুটি লিচু। সবুজ গুটি থেকে বৈশাখ মাসের শেষে গাছে দেখা যাবে লাল টকটকে থোকা থোকা লিচু।
জানা যায়, গত তিন বছর নানা কারণে লিচুর কাঙ্ক্ষিত দাম না পেয়ে তেমন লাভের মুখ দেখতে পারেননি চাষিরা। গত বছর বৈরী আবহাওয়া আর করোনার কারণে হতাশ হতে হয়েছে তাঁদের। তবে এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় গাছে মুকুলের পরিমাণও বেশি। চাষিরা লাভের আশায় বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর ৫ হাজার ৪৮১ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। গড়ে একটি গাছের জন্য ১ শতাংশ জমির দরকার হয়। সে হিসাবে ৫ হাজার ৪৮১ হেক্টর জমিতে গাছের পরিমাণ প্রায় ১৪ লাখ। গড়ে একটি গাছে লিচুর পরিমাণ প্রায় ৪ হাজারটি। গড়ে একটি লিচুর দাম সাড়ে তিন টাকা হলে সে হিসাবে লিচুতে বার্ষিক বিপণনের পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকারও বেশি। আর লিচুবাগানে কর্মরত শ্রমিক, বাজারজাতকরণ, পরিবহন খাতসহ অন্য সব হিসাব করলে এটি ২ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। অথচ বার্ষিক বিশাল অঙ্কের বাজার হলেও সরকারি পৃষ্ঠপোষকতা পাচ্ছেন না লিচুচাষি ও সংশ্লিষ্টরা।
একাধিক বাগানের মালিক বিরলের পুরিয়া গ্রামের কৃষক মতিউর রহমান আজকের পত্রিকাকে জানান, সারা দেশে উৎপন্ন হলেও দিনাজপুরের লিচুর কদর বেশি। তিনি ১৫ একর জমিতে দুটি বাগানে ৬০০ গাছ লাগিয়েছেন। প্রতিটি গাছের বয়স ১০ থেকে ১৫ বছর। তাঁর বাগানে মাদ্রাজি, বোম্বাই ও চায়না-থ্রি আর বেদানার গাছ আছে।
তিনি আরও জানান, লিচু দিনাজপুরের একটি অন্যতম অর্থকরী ফসল। কিন্তু এটিতে সরকারের কোনো নজরদারি নেই। সরকার যদি একটি সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা আর পাকা লিচু ১৫ দিন থেকে এক মাস সংরক্ষণের ব্যবস্থা করত, তাহলে কৃষকেরা অনেক লাভবান হতেন।
সদরের লিচুচাষি আব্দুস সালাম জানান, ‘এ বছর গাছে গাছে যথেষ্ট মুকুল এসেছে। আমরা ব্যস্ত সময় পার করছি। আশা করছি, গতবারের চেয়ে এবার ভালো ফলন পাব।’
দিনাজপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রদীপ কুমার গুহ বলেন, ‘লিচু দিনাজপুরের একটি অন্যতম অর্থকরী ফসল। বিশ্বব্যাপী লিচু নিয়ে গবেষণা চলছে। এর সংরক্ষণে এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে আমরা এটি প্রক্রিয়াজাত করে বাজারজাত করতে পারলে কৃষকেরা লাভবান হবেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫