রাজশাহী শহরের বিভিন্ন সড়কে এখন শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন সড়কবাতি। গত বছর থেকে শহরের নতুন সড়কগুলোতে বসানো শুরু হয়েছে প্রজাপতির মতো ডানা মেলে থাকা সড়কবাতি। এগুলো ‘প্রজাপতি বাতি’ নামে ব্যাপক পরিচিতি পেয়েছে। এবার আরেকটি চমক নিয়ে এসেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। একটি সড়কে বসানো হচ্ছে ‘রাজকীয় সড়কবাতি’।
রাজশাহী মহানগরীর কল্পনা সিনেমা হলের মোড় থেকে তালাইমারী পর্যন্ত আড়াই কিলোমিটার চার লেন সড়কে বসছে দৃষ্টিনন্দন এসব আধুনিক বাতি। গত রোববার সকাল থেকে সড়কটিতে আধুনিক বাতির দৃষ্টিনন্দন খুঁটি বসানোর কাজ শুরু হয়। এ ছাড়া সড়কের দক্ষিণ পাশে বাঁধে স্থাপন করা হচ্ছে গার্ডেন লাইট। রোববার বিকেলে সড়কবাতির দৃষ্টিনন্দন খুঁটি বসানোর কাজ পরিদর্শন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী সিটি করপোরেশন জানিয়েছে, ১২৭ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর কল্পনা সিনেমা হলের মোড় থেকে তালাইমারী পর্যন্ত সড়কটি প্রশস্ত করা হয়েছে। সড়কটি উন্নীত হয়েছে চার লেনে। সড়কটি প্রশস্তকরণের পর এবার সড়কের আইল্যান্ডে বসানো হচ্ছে ১৩০টি আধুনিক সড়কবাতির দৃষ্টিনন্দন খুঁটি। প্রতিটি খুঁটিতে থাকছে ১৩টি আধুনিক লাইট। এ ছাড়া সড়কের দক্ষিণ পাশে বাঁধে স্থাপন করা হচ্ছে ১৮০টি গার্ডেন লাইট।
রোববার সড়কটিতে নতুন সড়কবাতি বসানোর পর থেকেই এর ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবির ক্যাপশনে এই বাতিগুলোকে ‘রাজকীয় সড়কবাতি’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫