বলিউডের খ্যাতনামা পরিচালক সঞ্জয় লীলা বানসালি। ‘দেবদাস’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র মতো সিনেমার নির্মাতা এবার হাজির হচ্ছেন গানের অ্যালবাম নিয়ে। মিউজিক লেবেল সারেগামা ইন্ডিয়ার ব্যানারে অগ্রণী স্ট্রিমিং অ্যাপে ৭ ডিসেম্বর প্রকাশ পাবে ‘সুকুন’ নামের অ্যালবামটি।
অ্যালবামে গান রয়েছে ৯টি। প্রতিটি গানের সুর ও সংগীত করেছেন সঞ্জয় লীলা বানসালি। গানের মিউজিকে তিনি ব্যবহার করেছেন তবলা, বাঁশি, গিটার, সারেঙ্গী, সেতার ও হারমোনিয়াম। গান গেয়েছেন রশিদ খান, শ্রেয়া ঘোষাল, আরমান মালিক, পাপন, প্রতিভা বাঘেল, শৈল হাদা ও মধুবন্তী বাগচী।
করোনাকালে গানগুলো তৈরি করেছেন বলে জানিয়েছেন সঞ্জয় লীলা বানসালি। অ্যালবামটি নিয়ে তিনি বলেন, ‘কোভিডের কঠিন সময়ে চারদিকে যখন উদ্বেগ, তখন গানগুলো তৈরি করে মানসিক প্রশান্তি পেয়েছিলাম। আমি আশা করি, শ্রোতারা গান শোনার সময় একই রকম প্রশান্তি খুঁজে পাবেন।’
সারেগামা ইন্ডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিক্রম মেহরা বলেন, ‘এই অ্যালবামের প্রতিটি গান দুর্দান্ত। এর মধ্য দিয়ে তিনি আবারও প্রমাণ করেছেন কেন তিনি সেরা। সঞ্জয় লীলা বানসালির এমন একটি কাজের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত।’
নির্মাতা হিসেবে খ্যাতি লাভ করলেও সংগীতে নতুন নন বানসালি। ‘রাম লীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ সিনেমাগুলোর মিউজিক করেছেন তিনি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫