নাগাল্যান্ড থেকে বিতর্কিত ‘সৈন্য বাহিনীর বিশেষ ক্ষমতা আইন-১৯৫৮ (এএফএসপিএ) প্রত্যাহারের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। গত বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিফিউ রিও এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মধ্যে বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়। গতকাল রোববার এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন নিফিউ রিও।
তথ্যমতে, কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মকর্তা এবং নাগাল্যান্ডের পুলিশ কর্মকর্তাদের নিয়ে এ কমিটি গঠন করা হবে। ৪৫ দিনের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে। এবং এএফএসপিএ বাতিলের জন্য নানা সুপারিশ করবে।
কেন্দ্রীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়, নাগাল্যান্ডের সাম্প্রতিক ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত আদালত গঠন করা হবে। দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের শাস্তি পেতে হবে।
চলতি মাসের শুরুতে নাগাল্যান্ডে মন জেলায় আসাম রাইফেলসের সদস্যদের গুলিতে নিজেদের এক সদস্যসহ ১৪ জন স্থানীয় নাগরিক নিহত হয়। এ নিয়ে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যটি ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এএফএসপিএ বাতিলের দাবি জোরদার হয়। আইনটি বাতিলের জন্য গত সপ্তাহে সর্বসম্মত সিদ্ধান্ত হয়ে নাগাল্যান্ডের বিধান সভায়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫