
গত কয়েক বছরে দেশে শিশুশ্রমে নিয়োজিতদের সংখ্যা কমেছে। তারপরও প্রায় অর্ধকোটি শিশু এখনো শ্রমে নিয়োজিত। যে খাতগুলোতে শিশুশ্রম রয়েছে, সেগুলো সুনির্দিষ্ট করে পদক্ষেপ নেওয়া গেলে শিশুশ্রম বন্ধ করা সম্ভব বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, বর্তমানে দেশে শিশুশ্রমিকের সংখ্যা প্রায় ৪৭ লাখ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে গতকাল শনিবার ‘শিশুশ্রম নিরসনে ট্রেড ইউনিয়ন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ কাউন্সিল ও লেবার রাইটস সাংবাদিক ফোরাম (আইটিইউসি) সভাটির আয়োজন করে।
সভায় বিএফইউজে সভাপতি ওমর ফারুক বলেন, এক সময় শিশুশ্রমের যে করুণ অবস্থা ছিল, তা এখন অনেক কমেছে। বিশেষ করে ঢাকার শ্রমঘন যে এলাকা, সেখানে এখন আর আগের অবস্থা নেই। তবে এখনো যেগুলো আছে, সেগুলো নিরসনে কী করা যায়, তা সুস্পষ্ট করে পদক্ষেপ নেওয়া উচিত। আর সরকারকেও এ বিষয়ে এগিয়ে আসতে হবে। নয়তো সবার জন্য এটি অভিশাপ হিসেবেই থেকে যাবে। শিশুশ্রম বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমরা পরিবহন খাতে কোনো শিশুশ্রমিক দেখতে চাই না। কিন্তু এখনো পরিবহন খাতে বহু শিশুশ্রমিক দেখা যায়, বিশেষ করে লেগুনাগুলোতে। পরিবহন খাত শিশুশ্রমমুক্ত করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকেও কাজ করতে হবে। কোনো পরিবহনে হেলপার ও ড্রাইভার হিসেবে যেন কোনো শিশু না থাকে, সে বিষয়ে আমাদের পদক্ষেপ নিতে হবে। তারা যে টাকা উপার্জন করে, সে পরিমাণ অর্থ দিয়ে তাদের শিক্ষাক্ষেত্রে পাঠাতে হবে। না হলে পরিস্থিতি আরও খারাপের দিকেই যাবে।
আইটিইউসি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, কোন শিশুর উদ্ভাবন চিন্তা কেমন, তা আমরা বলতে পারি না। তাদের মেধা বিকাশে যদি আমরা সাহায্য করি, তাহলেই দেশ এগিয়ে যাবে এবং শিশুশ্রম দূর হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লেবার রাইটস সাংবাদিক ফোরামের সভাপতি আবদুল হান্নান, সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫