Ajker Patrika

মহানগরে এক বছরে গ্রেপ্তার ১ হাজার ৮৩০

প্রতিনিধি, রংপুর 
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৭: ১৪
মহানগরে এক বছরে গ্রেপ্তার ১ হাজার ৮৩০

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অপরাধ বিভাগ গত এক বছরে ১ হাজার ৮৩০ আসামিকে গ্রেপ্তার করেছে। একই সময়ে সংস্থার তিন জোনের অধীনে ছয় থানায় মোট ১ হাজার ৭৪৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৩৮টি মামলার তদন্ত সমাপ্ত করে নিষ্পত্তি করা হয়েছে।

আরপিএমপির ৩ বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার পুলিশ কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংস্থাটি ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল।

আরপিএমপি জানায়, গত এক বছরে সংস্থাটি অপরাধ দমনে সক্রিয় ভূমিকার পাশাপাশি তদন্ত এবং চাঞ্চল্যকর অপহরণ ও হত্যা মামলার রহস্য দ্রুততার সঙ্গে উদ্‌ঘাটন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-কোতোয়ালি থানার লিচুবাগান এলাকার উজ্জ্বল খুনের মূল আসামি গ্রেপ্তার ও রহস্য উদ্ঘাটন, গণেশপুর এলাকায় একই পরিবারের দুই বোন হত্যার চাঞ্চল্যকর রহস্য উম্মোচন ও ঘটনায় জড়িত আসামি গ্রেপ্তার, মরিচটারী এলাকায় শিশু হত্যার রহস্য উম্মোচন ও আসামি গ্রেপ্তার এবং পায়রা চত্বরসংলগ্ন মকবুল হোটেলের পাশের দোকানে চুরির রহস্য উম্মোচন, আসামি গ্রেপ্তার ও চোরাইমাল উদ্ধার।

এ ছাড়া তাজহাটে বাদশা মিয়া হত্যা, মাহিগঞ্জে পায়ুপথে হাওয়া দিয়ে হত্যাকাণ্ড এবং হাজীরহাটে কিশোরী গণধর্ষণের ঘটনায় আসামিদের গ্রেপ্তার রয়েছে আরপিএমপির সফলতার তালিকায়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ দুটি জোনের অধীনে ৩৪ হাজার ৬৪৮টি মামলা ও ৫ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ৮৩০ টাকা জরিমানা আদায় করতে সক্ষম হয়েছে। একই সময়ে ৩ হাজার ৬৯২টি যানবাহন আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত