রাজশাহীর বাঘায় ‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’ এই প্রতিপাদ্যে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল রোববার বাঘা বুদ্ধি ও অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে একটি আলোচনা সভা হয়। পরে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়টির সভাপতি পাপিয়া সুলতানা। সাংবাদিক আব্দুল লতিফ মিঞা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রধান শিক্ষক মাজেদুল হক স্বাগত বক্তব্যে দেন। পরে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী সরকার, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মুনসুর রহমান, বাঘা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মোনোয়ারা বেগম, কাউন্সিলর মোশারফ হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা বলেন, ‘আমরা কেউ যেন প্রতিবন্ধীদের প্রতি অনাচার না করি। তাঁরাও সমাজের একজন।’ সম্ভব হলে তাঁদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে সংগীত পরিবেশন করেন বিদ্যালয়টির সংগীত শিক্ষক, দৃষ্টি প্রতিবন্ধী বদিউজ্জামান ও শ্যামল কুমার। পরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে চারজনকে হুইল চেয়ার ও তিনজনকে সাদাছড়ি দেওয়া হয়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫