এবার রাজশাহী নগরীর আলিফ লাম মীম ভাটার মোড় থেকে ছোটবনগ্রাম, মেহেরচণ্ডি, বুধপাড়া, মোহনপুর রেলক্রসিং হয়ে চৌদ্দপায়া পর্যন্ত নির্মিত নতুন চারলেন সড়কে বসছে দৃষ্টিনন্দন সড়কবাতি। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নতুন সড়কটির ৬ দশমিক ৭৯৩ কিলোমিটার চারলেন সড়কে বসছে ২৮৫টি খুঁটি।
এর আগে নগরীর নতুন বিলশিমলা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত ৪ দশমিক ২ কিলোমিটার সড়কে দৃষ্টিনন্দন ১৭৪টি খুঁটিতে ৩৪৮টি বাতি স্থাপন করা হয়। তারপর ঝড়ে বেশির ভাগ খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। তাই সেগুলো তুলে সম্প্রতি নতুন করে আবার বসানো হয়েছে। খুঁটিগুলোর ওপরের অংশটি প্রজাপতির মতো ডানা মেলে থাকে। তাই এগুলো ‘প্রজাপতি’ সড়কবাতি নামে পরিচিতি পায়।
এবার নতুন সড়কটিতে ২৪০টি খুঁটিতে দুটি করে মোট ৪৮০টি বাতি এবং ৪০টি খুঁটিতে একটি করে ৪০টি সড়কবাতি বসানো হচ্ছে। এ ছাড়া নগর ভবন থেকে সরকারি মহিলা কলেজের সামনে হয়ে মালোপাড়া, সোনাদিঘি মোড় হয়ে রানীবাজার বাটার মোড় পর্যন্ত ৯৬টি দৃষ্টিনন্দন খুঁটিতে ৯৬টি সড়কবাতি বসানো কাজ সম্পন্ন হয়েছে। দড়িখড়বোনা-উপশহর রাস্তার পাশেও একটি করে খুঁটিতে একটি করে বাতি লাগানো হয়েছে। এগুলো এখন আলো ছড়ানোর অপেক্ষায়।
রাসিকের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট আজকের পত্রিকাকে জানান, প্রথম ধাপে ২ দশমিক ৫ কিলোমিটার সড়কে ৮৭টি খুঁটিতে ১৭৪টি আধুনিক দৃষ্টিনন্দন এলইডি বাতি লাগানো হচ্ছে। দ্বিতীয় ধাপে বাকি অংশে সড়কবাতি লাগানো হবে। অত্যাধুনিক বিদ্যুৎসাশ্রয়ী সড়কবাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অন-অফ হয় বলেও জানান তিনি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫