উপকরণ
সেদ্ধ করে কাঁটা বেছে নেওয়া বেলে মাছ ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, আদা ও রসুনবাটা ১ টেবিল চামচ করে, গরমমসলা ও জিরার গুঁড়ো আধা চা-চামচ করে, হলুদ ও মরিচের গুঁড়ো ১ চা-চামচ করে, তেল আধা কাপ, লবণ স্বাদমতো।
প্রণালি
প্রথমে একটি পাত্রে তেল দিয়ে পেঁয়াজকুচি ভেজে নিন। এরপর জিরা বাদে বাকি সব মসলা ১ কাপ গরম পানিতে ভালো করে কষিয়ে নিন। মসলা কষানো হলে তাতে সেদ্ধ করে রাখা মাছ দিয়ে একটু ভেজে নিন। এরপর আধা কাপ গরম পানি দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে দিন। মাখা মাখা হয়ে এলে জিরার গুঁড়ো দিয়ে দিন। নেড়েচেড়ে আরও কিছু সময় চুলায় রেখে দিন ভাজা ভাজা না হওয়া পর্যন্ত। এরপর নামিয়ে ডিশে ঢেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
লেখা ও ছবি: সোনিয়া নাছরিন সিমি










