Ajker Patrika

রঙিন চুলের যত্নআত্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১০: ৪১
রঙিন চুলের যত্নআত্তি

চুলে রং করতে ভালোবাসেন অনেকেই। রং করার পর চুল ধোয়া থেকে শুরু করে শুকানোর পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে।

ঘন ঘন চুলে শ্যাম্পু নয়: চুলে রং করার পর একটু রয়ে-সয়ে শ্যাম্পু করতে হবে। কারণ শ্যাম্পু করার সঙ্গে সঙ্গে চুলের রংও হালকা হতে থাকে। তাই ভালো উপায় হচ্ছে, সপ্তাহে দুই-তিনবার শ্যাম্পু করা। তবে রোজ বাইরে গেলে প্রয়োজনে ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

শ্যাম্পু বাছাই জরুরি: চুলে রং করার পর প্রথমেই কালার প্রোটেকটিভ শ্যাম্পু বাছাই করুন। এ শ্যাম্পুগুলো দীর্ঘদিন চুলে রং বজায় রাখতে সহায়তা করে।

যত্ন করে তেল লাগান: রং করার পর বিশেষ করে চুলের ডগা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। তাই সপ্তাহে অন্তত দুই দিন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত তেল ম্যাসাজ করুন।

স্টাইলার কমই ভালো: রং করা চুলে স্ট্রেটনার, কার্লার যত কম ব্যবহার করা যায়, ততই ভালো। কারণ এতে চুল আরও বেশি রুক্ষ হয়ে যেতে পারে।

বাতাসে চুল শুকান: রং করা চুল বাতাসে শুকানোই ভালো। নইলে অতিরিক্ত তাপ চুলকে আরও রুক্ষ করে তুলতে পারে।

প্যাক লাগান: পাকা কলা ও মধু পেস্ট করে সপ্তাহে দুইদিন চুলে লাগিয়ে রাখুন ২০ মিনিট করে। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুল মসৃণ হবে।

সূত্র: লরিয়েল প্যারিস ইউকে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত থেকে চিরতরে ইসরায়েল চলে গেলেন বিশেষ গোত্রের ২৫০ জন

শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স

অধ্যক্ষকে জড়িয়ে আপত্তিকর কথা বলায় প্রথমে থাপ্পড় দেন প্রদর্শক

হস্তান্তরের আগেই ফাটল সোয়া দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনে

উত্তরায় মদের বারে অভিযান, নারীসহ ১৪০ জন গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত