উপকরণ
নুডলস ১ প্যাকেট, তেল পরিমাণমতো, মাঝারি আকারের সেদ্ধ আলু ২টি, লবণ স্বাদমতো, হলুদের গুঁড়ো পরিমাণমতো, মরিচ ও জিরার গুঁড়ো আধা চামচ করে, গ্রেট করা গাজর ২ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি ১ চামচ, ধনেপাতা ও পেঁয়াজকুচি ২ টেবিল চামচ করে।
প্রণালি
পরিমাণমতো পানিতে নুডলস সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। সেদ্ধ করা আলু ভালোভাবে মাখিয়ে নিন। নুডলস ঠান্ডা হলে সব উপকরণ একসঙ্গে দিয়ে নুডলসের সঙ্গে থাকা প্যাকেটের মসলা দিয়ে ভালোভাবে মেখে নিন। মাখানো হলে ১০ থেকে ১২টি কাটলেট বানিয়ে নিন। এরপর ডিমে একটু লবণ মিশিয়ে কাটলেটগুলো তাতে মাখিয়ে ব্রেড ক্র্যাম্বস অথবা বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে নিন। এবার ১০ মিনিটের জন্য কাটলেটগুলো ফ্রিজে রাখুন। মাঝারি আঁচে প্যানে তেল গরম করে কাটলেটগুলো ভেজে নিন। এরপর গরম-গরম পরিবেশন করুন পছন্দের চাটনি বা কেচাপ দিয়ে। এভাবে কাটলেট বানিয়ে ১ মাস পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়।
লেখা ও ছবি: তামিমা মিশু

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫